অ্যানিমেশন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্ন ভূমিকার নামগুলি নীচে দেওয়া হল- ইন বিটুইন অ্যনিমেটর- এটা হল এই শিল্পে নতুনদের জায়গা। এখানে থেকেই তুমি অ্যানিমেশনের যাবতীয় বুনিয়াদি বিষয়গুলি শিখতে পারবে। মডেলার- আকার, আয়তন এবং শরীরবিদ্যা সম্পর্কে যাদের যথেষ্ট জ্ঞান রয়েছে, তারা অ্যানিমেশনের জন্য মডেল তৈরি করে থাকে। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট- প্রকল্পের বিভিন্ন চরিত্রগুলির ছবি আঁকা এদের কাজ। লেআউট আর্টিস্ট- আলোকসজ্জা, ক্যামেরা অ্যাঙ্গেল বিষয়ে যিনি সিদ্ধান্ত নেন এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ছবি আঁকেন, তিনিই লেআউট আর্টিস্ট। স্টোরি বোর্ড আর্টিস্ট- যারা খুব ভালো আঁকতে পারেন, তাঁদের এই কাজে নেওয়া হয়। এঁদের কল্পনা করার দক্ষতা খুব উঁচু মানের হতে হয়। তাঁকে পুরো ঘটনাক্রম এবং অ্যানিমেশনের এক ফ্রেম থেকে অন্য ফ্রেমে যাওয়ার পুরো প্রক্রিয়াটা পরিষ্কার ভাবে বুঝতে হয়। ক্লিন আপ আর্টিস্ট- ইনি অ্যানিমেটরের সহকারী। এই ব্যক্তি অ্যানিমেটরের খসড়া ছবিটিকে ট্রেসিং করেন এবং নকশা কতটা নিখুঁত এবং এর ধারাবাহিকতা যাচাই করেন। স্ক্যানার অপারেটর- ক্লিন আপ আর্টিস্টের ছবিটি ইনি স্ক্যান করেন। কম্পোজিটর- সমস্ত চরিত্র এবং ব্যাকগ্রাউন্ডকে একটি অ্যনিমেশন ফ্রেমের মধ্যে নিয়ে আসেন। ক্যারেক্টার অ্যানিমেটর- এঁরা চরিত্রগুলিকে জীবন্ত করে তোলেন । এঁদের চিরাচরিত অ্যানিমেশন এবং স্টপ মোশন অ্যানিমেশন সম্পর্কে জ্ঞান থাকে। স্পেশাল এফেক্ট আর্টিস্ট- জীবন্ত চলচ্ছবি এবং কম্পিউটার নির্মিত চলচ্ছবিকে এঁরা মিশিয়ে থাকেন। ডিজিটাল লিঙ্ক এবং পেইন্ট আর্টিস্ট- এঁরা প্রতি ফ্রেমে রঙ দিয়ে থাকেন। কি ফ্রেম অ্যানিমেটর- একটি গতির শুরু ও শেষ ফ্রেমের ছবি এঁরা আঁকেন। লাইটিং আর্টিস্ট- এঁরা বিভিন্ন আলো, ছায়া, রঙের তীব্রতা তৈরি করে থাকেন। ইমেজ এডিটর- একটি অ্যানিমেশন চলচ্চিত্রের যাবতীয় দৃশ্য-শ্রাব্য উপাদানকে এঁরা এক সূত্রে বাঁধেন। রেন্ডারিং আর্টিস্ট- মডেল, অঙ্গবিন্যাস, অ্যানিমেশন, আলোকে এঁরা এক সূত্রে বাঁধেন এবং এগুলির যথাযথ মিশ্রণের মাধ্যমে একটি অ্যানিমেশন ফ্রেম তৈরি করেন। টু-ডি অ্যানিমেটর- এঁরা খুব বেশি আয়তনের আলাদা আলাদা ছবি তৈরি করেন, যার মাধ্যমে অ্যানিমেটেড ধারাবাহিকতা নির্মিত হয়। টেক্সচার আর্টিস্ট- এঁরা থ্রি-ডি চরিত্র, বস্তু, পরিবেশের উপযোগী ক্ষেত্র তৈরি করেন। রিগিং আর্টিস্ট- অঙ্গ বিন্যাস হয়ে যাওয়া বা মডেল হয়ে যাওয়া থ্রি-ডি চরিত্রটিকে এঁরা কাঠামোর মধ্যে বসান। এর মাধ্যমে এঁরা থ্রি-ডি চরিত্রটিকে কথা বলতে বা চলাচল করতে সাহায্য করেন। থ্রিডি অ্যানিমেটর- অঙ্গবিন্যস্ত মডেল বা রিগ্ড থ্রি-ডি মডেলটিকে নিয়ে এঁরা তাকে জীবন দান করেন। ঠিক ফ্রেমগুলিকে যথাযথ ভাবে বসালে এগুলিকে জীবন্ত এবং গতিশীল মনে হয় । প্রথম সারির সংস্থা অ্যানিমেশন শিল্পের প্রথম সারির সংস্থাগুলির তালিকা নীচে দেওয়া হল- ১. টুন্জ অ্যানিমেশন ইন্ডিয়া ২. পেন্টামিডিয়া গ্র্যাফিক্স ৩. মায়া এন্টারটেইনমেন্ট ৪. ইউটিভি টুন্জ ৫. হার্ট এন্টারটেইনমেন্ট ৬. পদ্মালয়া টেলিফিল্ম ৭. নিপুণা সার্ভিসেস লিমিটেড ৮. জাদু ওয়ার্কস ৯. ক্রেস্ট কমিউনিকেশনস ১০ সিলভারটুন স্টুডিও, মুম্বই