ভূমিকা দেশের বিভিন্ন জায়গায় অপ্রচলিত শক্তি সংক্রান্ত বেশ কয়েকটি সংস্থা গড়ে তোলা হয়েছে।এই সংস্থাগুলি প্রশিক্ষণের ব্যবস্থা করে। পাশাপাশি অপ্রচলিত শক্তি সংক্রান্ত পরিকল্পনা রূপায়নের ক্ষেত্রেও উপযুক্ত ভূমিকা গ্রহণ করে। দেশে অপ্রচলিত বিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে অন্যতম সৌরবিদ্যুৎ এবং বায়ু বিদ্যুৎ প্রকল্প। ভৌগলিক বৈচিত্রের দেশ ভারতবর্ষে সূর্যকিরণের অভাব নেই,অভাব নেই বায়ুশক্তিরও। সূর্যকিরণের প্রাপ্তির ক্ষেত্রে আমাদের দেশের অবস্থান পৃথিবীর দেশগুলির মধ্যে ওপরের দিকেই রয়েছে। এ দেশে বছরে সূর্যকিরণ থেকে প্রাপ্ত শক্তির পরিমাণ ৫ হাজার কিলোওয়াট ট্রিলিয়ন আওয়ার।প্রকৃতির এই দানকে কাজে লাগিয়ে দেশে বিদু্যৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। সৌর বিদু্যৎ উৎপাদনের জন্য কেন্দ্রীয় সরকার হাতে নিয়েছে সোলার মিশন প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য দেশে ২০১৩ সালের মধ্যে ১ গিগাওয়াট এবং ২০২০ সালের মধ্যে ২০ গিগাওয়া সৌর বিদ্যুৎ উৎপাদন করা। এ ব্যাপারে গুজরাট ও রাজস্থান সরকারের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। গুজরাট সরকার ২০০৯ সালে তাদের সৌর বিদ্যুৎ নীতি ঘোষণা করেছে যার অন্যতম হল অনেকগুলি সৌর পার্ক গঠন করা। ইতিমধ্যে পাটান জেলায় তারা গঠন করেছে চারানকাকা সোলার পার্ক। এবং সেখানে উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয়েছে ২২১ মেগাওয়াট। এইসব পার্ক গঠনের একটি অন্যতম উদ্দেশ্য,সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা। পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে সরকারের সহযোগিতায় সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে পুরোদমে। তাছাড়া বহুতল আবাসনগুলির ছাদের ওপর সৌরকোষ বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে সরকার এই সব আআসনগুলিকে নির্দেশ দিয়েছে। তবে বেশিরাগ আবাসনই অবশ্য নির্দেশ উপেক্ষা করে চলেছে। এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে গেলে সার্বিকভাবে দেশে বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। সেই মতোই গড়ে উঠেছে প্রশিক্ষণ কেন্দ্রগুলি। ছত্তিসগড় প্রিন্সিপ্যাল সেক্রেটারি এনার্জি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার ক্রেডা – ছত্তিসগড় স্টেট রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি সিএসইআরসি বিল্ডিং, দ্বিতীয় তল শান্তিনগর রায়পুর – ৪৯২০০১, সিজি ফোন – ০৭৭১-৪০১৯২২৫, ৪০১৯২২৬ ফ্যাক্স – ০৭৭১-৪২৬৮৩৮৯ ই-মেল - info@creda.in ওয়েবসাইট - http://www.creda.in/ ডিরেক্টর ছত্তিসগড় স্টেট রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি বায়োডিজেল প্লান্ট, ভিআইপি রোড রায়পুর, সিজি ফোন – ০৭৭১-২৪২৬৪৪৬, ৫০২২০৫০ (আর) ফ্যাক্স – ০৭৭১-৫০৬৬৭৭০ ই-মেল - creda@epatra.com, credacg@rediffmail.com, credacg@yahoomail.com ওয়েবসাইট - http://www.creda.in/ যোগাযোগ করুন : শৈলেন্দ্র শুক্ল ফোন – ০৭৭১-৪০১৯২২৫ ই-মেল - mrshailendrashukla@gmail.com মধ্যপ্রদেশ ম্যানেজিং ডিরেক্টর এমপি উরজা বিকাশ নিগম লিমিটেড উরজা ভবন, মেন রোড নম্বর ২ শিবাজি নগর, ভোপাল – ৪৬২০১৬ ফোন – ০৭৫৫-২৫৫৬২৪৫/২৫৫৩৫৯৫ ফ্যাক্স - ০৭৫৫-২৫৫৬২৪৫ ই-মেল - mpuvn@sancharnet.in ওয়েবসাইট - :http://www.mprenewable.nic.in/ যোগাযোগ করুন – সঞ্জয় বর্মা ফোন – ০৭৫৫-২৫৫৩৫৯৫ সূত্র : ভারত সরকারের নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক