হাসপাতালের বহির্বিভাগে দেখানোর জন্য অনলাইনে প্রাক-নথিভুক্তরণ পরিষেবা চালু করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস), দিল্লি। অনলাইনে বহির্বিভাগে জন্য নির্দিষ্ট ফর্মে রোগীর বিস্তারিত তথ্য দিতে হবে। এরপর মিলবে প্রাক নথীভুক্তকরণ নম্বর (প্রি-রেজিস্ট্রেশন নম্বর)।পরবর্তীকালে নথীভুক্তকরণের সময় ওই নম্বরটি দিতে লাগবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সজহ করতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। সূত্র : পিআইবি