২০১০ সাল বা তার পর থেকে পশ্চিমবঙ্গে যে সব বিশ্ববিদ্যালয় কাজ শুরু করেছে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-- ২০১০ ক্যাম্পাস-- পুরুলিয়া প্রথম উপাচার্য-- তপতী মুখার্জি ওয়েবসাইট-- www.skbu.ac.in এই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য আদিবাসী ভাষা ও সংস্কৃতির (মূলত সাঁওতালি ভাষা) মানোন্নয়ন। বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫টি কলেজ রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে। কাজি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-- ২০১২ ক্যাম্পাস-আসানসোল(বর্ধমান জেলা) প্রথম উপাচার্য-- অনুরাধা মুখার্জি ওয়েবসাইট-- www.knuedu.in এই বিশ্ববিদ্যালয়ে কলা ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে। টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-- ২০১২ ক্যাম্পাস-- সল্টলেক প্রথম উপাচার্য-- অশোক ঠাকুর ওয়েবসাইট-- http://www.ticollege.ac.in এটি পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি টেকনো ইন্ডিয়া গ্রুপ দ্বারা পরিচালিত। এখানে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি ও ম্যানেজমেন্ট বিভাগের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-- ১৮১৭ সালে এটি হিন্দু কলেজ নামে প্রতিষ্ঠিত হয়। ১৮৫৫ সালে নাম হয় প্রেসিডেন্সি কলেজ। ২০১০ সালে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। ক্যাম্পাস-- কলকাতা প্রথম উপাচার্য-- অমিতা চট্টোপাধ্যায় ওয়েবসাইট-- presiuniv.ac.in এই প্রতিষ্ঠান দঃ পূর্ব এশিয়ায় পাশ্চাত্য শিক্ষার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় ও তৎকালীন বাংলার বিভিন্ন গুণীজন। সব চেয়ে বেশি দিন প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল ছিলেন জে সাটক্লিফ (১৮৫২-১৮৭৫)। প্রথম ভারতীয় প্রিন্সিপাল (কার্যকরী) ছিলেন প্রসন্নকুমার রায় (১৯০২, ১৯০৩, ১৯০৫-১৯০৬)। প্রথম স্থায়ী ভারতীয় উপাচার্য ছিলেন বি এম সেন (১৯৩১-১৯৩৪(কার্যকরী) এবং (১৯৩৪-১৯৪২)। খ্যাতনামা এই প্রতিষ্ঠানে বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় পড়ানো হয়। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা-- ২০১২, পঠনপাঠন শুরু হয়েছে ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে। ক্যাম্পাস-- ডায়মন্ড হারবার প্রথম উপাচার্য-- শমিতা সেন ওয়েবসাইট-- dhwu.ac.in এটি রাজ্যের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয়। এখানে কলা ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয় পড়ানো হয়ে থাকে। এছাড়াও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগে এ বিষয়ে আলোচনা রয়েছে। সূত্র: পোর্টাল কনটেন্ট টিম