একটি সরকার বছরে একবার টেট নিতে পারে। টেটের শংসাপত্রের মেয়াদ সংশ্লিষ্ট সরকার ঠিক করবে, তবে যে কোনও বিষয়ের ক্ষেত্রেই তা সর্বোচ্চ ৭ বছর । তবে টেট পরীক্ষায় যে কোনও ব্যক্তি যত বার খুশি বসতে পারে। এক বার পাস করলেও নম্বর ভালো করার জন্য কেউ আবারও টেট পরীক্ষায় বসতে পারে। টেটের শংসাপত্র প্রদান টেট পরিচালনকারী সরকার সকল উত্তীর্ণ পরীক্ষার্থীকে শংসাপত্র দেবে। শংসাপত্রে যা যা থাকবে--- প্রার্থীর নাম ও ঠিকানা জন্ম তারিখ রেজিস্ট্রেশন নম্বর কোন বছর/ মাসে শংসাপত্র দেওয়া হচ্ছে প্রতিটি পত্রে প্রাপ্ত নম্বর কোন শ্রেণিগুলির জন্য এই শংসাপত্র বৈধ (প্রথম থেকে পঞ্চম শ্রেণি/পঞ্চম থেকে অষ্টম শ্রেণি অথবা দুটোই) এবং পঞ্চম থেকে অষ্টম শ্রেণির জন্য হলে বিষয়ের উল্লেখ (বিজ্ঞান ও অঙ্ক, সমাজবিদ্যা ইত্যাদি)। শংসাপত্র বৈদ্যুতিন পদ্ধতিতে প্রস্তুত হতে পারে (সেত্রে যাবতীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে)। কোনও রকমের দুর্নীতি এড়াতে, ডিম্যাট টেট শংসাপত্রের জন্য কোনও বিশেষজ্ঞ সংস্থার পরিষেবা নেওয়ার কথা ভাবা যেতে পারে।