এমসিকিউ নম্বর-১৫০ পরীক্ষার সময়সীমা- দেড় ঘণ্টা বিষয়সূচি(সবক’টিই বাধ্যতামূলক) ১ শিশু উন্নয়ন ও শিক্ষা দান ৩০টি এমসিকিউ ৩০ নম্বর ২ প্রথম ভাষা ৩০টি এমসিকিউ ৩০ নম্বর ৩ দ্বিতীয় ভাষা ৩০টি এমসিকিউ ৩০ নম্বর ৪ অঙ্ক ৩০টি এমসিকিউ ৩০ নম্বর ৫ পরিবেশ বিদ্যা ৩০টি এমসিকিউ ৩০ নম্বর প্রশ্নের ধরন ও মান প্রথম পত্রের প্রশ্নপত্র তৈরির সময় পরীক্ষা পরিচালনকারী সংস্থা যে সব বিষয় মাথায় রাখবেন--- শিশুর উন্নয়ন ও শিক্ষাদান সংক্রান্ত প্রশ্নের ক্ষেত্রে ৬-১১ বছর বয়সিদের শেখা ও শেখানোর শিক্ষা মনস্তত্ত্বের উপর জোর দিতে হবে। এতে থাকবে নানা ধরনের শিক্ষার্থীর চরিত্র ও প্রয়োজন, তাদের সঙ্গে মেলামেশা, এক জন ভাল শিক্ষকের গুণ ও যোগ্যতার দিকগুলি। প্রথম ভাষার প্রশ্নপত্রের ক্ষেত্রে জোর দিতে হবে, যে মাধ্যমে পড়ানো হবে, সেই মাধ্যমে কতটা দক্ষতা আছে, তা যাচাই করার বিষয়ে (এটি আবেদনপত্র থেকে পরীক্ষার্থী বাছাই করবেন)। দ্বিতীয় ভাষা হল, যেটি পরীক্ষার্থী প্রথম ভাষা বাদ দিয়ে বাকি ভাষাগুলির মধ্যে থেকে বেছে নিয়েছেন। এক জন পরীক্ষার্থী তালিকা থেকে যে কোনও ভাষা বেছে নিতে পারেন এবং সেটা তাঁকে আবেদনপত্রে নির্দিষ্ট করে দিতে হবে। দ্বিতীয় ভাষার প্রশ্নপত্রেও ভাষার বিভিন্ন উপাদান, যোগাযোগ এবং বোঝার ক্ষমতা যাচাই করার সুযোগ থাকতে হবে। অঙ্ক ও পরিবেশবিদ্যার প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে ধারণা, সমস্যা সমাধানের ক্ষমতা শিক্ষা দেওয়ার বিষয়ে উপলব্ধি দেখে নিতে হবে। প্রতিটি বিষয়ের ক্ষেত্রেই প্রশ্নপত্রে পাঠক্রমের সবক’টি বিভাগ ও প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য সংশ্লিষ্ট সরকারের নির্দিষ্ট করে দেওয়া বিষয়গুলির সমান প্রতিনিধিত্ব থাকতে হবে। প্রথম পত্রের প্রশ্নপত্র সংশ্লিষ্ট রাজ্যের প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠক্রমের ভিত্তিতে করতে হবে। কিন্তু প্রশ্নপত্র কতটা কঠিন করা যাবে, তা পাঠক্রমের সঙ্গে মাধ্যমিক স্তরের পাঠক্রমের সম্পর্কের সীমার ওপর ভিত্তি করে ঠিক করতে হবে। সূত্র: ইংরাজি বিকাশপিডিয়া