টেট পরীক্ষায় যে ব্যক্তি ৬০ শতাংশ নম্বর পাবে, তাকে টেট পাস বলে ধরা হবে। স্কুল পরিচালন সংস্থা ( সরকার, স্থানীয় প্রতিনিধিত্বমূলক সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সাহায্যপ্রাপ্ত নয় ) --- ক) বর্তমান সংরক্ষণ নীতি অনুযায়ী তফশিলি জাতি / উপজাতি, ওবিসি, ভিন্ন ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য কিছু ছাড় দিতে পারে। খ) টেট উত্তীর্ণদের প্রাপ্ত নম্বরকে নিয়োগের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া উচিত। যদিও টেট উত্তীর্ণ হলেই চাকরি দিতে হবে, এমন দাবি কাউ করতে পারেন না, কারণ এটি বিভিন্ন যোগ্যতামানের অন্যতম মাত্র। কোথায় প্রযোজ্য ক) কেন্দ্রীয় সরকার পরিচালিত টেট পরীক্ষা আরটিই আইনের ২ নং ধারার ‘ক’ দফার (i) উপদফার অধীনে থাকা সব স্কুলে প্রযোজ্য। খ) কোনও রাজ্য সরকার বা আইনসভা আছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা পরিচালিত টেট যে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে --- রাজ্য সরকার বা আইনসভা আছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালিত স্কুল এবং স্থানীয় প্রতিনিধিত্বমূলক সংস্থা পরিচালিত স্কুল ( আরটিই আইনের ২ নং ধারার ‘ঢ’ দফার (ii) উপদফা অনুযায়ী )। আরটিই আইনের ২ নং ধারার ‘ঢ’ দফার (ii) নং উপদফায় উল্লিখিত কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনও স্কুল। (i) এবং (ii) তালিকায় থাকা কোনও স্কুল অন্য রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল পরিচালিত টেট পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিকে যোগ্য বলে বিবেচনা করতে পারে। যদি কোনও রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চল টেট পরীক্ষা পরিচালনা না করে তা হলে তারা কেন্দ্রীয় সরকার পরিচালিত টেট-কেও যোগ্যতামান হিসেবে দেখতে পারে। গ) আরটি আইনের ২ নং ধারার ‘ঢ’ দফার (iv) উপদফায় অন্তর্ভুক্ত কোনও স্কুল কেন্দ্র ও রাজ্য সরকারের পরিচালিত টেটের যে কোনও একটিকে যোগ্যতামান হিসেবে বেছে নিতে পারে। উৎস : পোর্টাল কন্টেন্ট দল