ভারতের জাতীয় সঙ্গীত বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া ও বাজানো হয়ে থাকে। জাতীয় সঙ্গীতের যথাযথ রূপ, কোন কোন অনুষ্ঠানে বাজানো বা গাওয়া হবে, জাতীয় সঙ্গীতকে যথাযথ সম্মান দিতে গেলে এটি বাজানো বা গাওয়ার সময় কী কী পদ্ধতি মেনে চলতে হবে সে বিষয়ে বিভিন্ন সময়ে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশগুলির সারবস্তু এখানে দেওয়া হল। প্রয়াত কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান ‘জনগণমন’-এর প্রথম অনুচ্ছেদটিই ভারতের জাতীয় সঙ্গীতের শব্দ ও সুর । এটা হল- জন-গণ-মন-অধিনায়ক, জয় হে ভারত-ভাগ্য-বিধাতা পাঞ্জাব-সিন্ধ-গুজরাট-মারাঠা দ্রাবিড়-উৎকল-বঙ্গ বিন্ধ্য-হিমাচল-যমুনা-গঙ্গা উচ্ছ্বল-জলধি-তরঙ্গ তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাঙ্গে, গাহে তব জয় গাথা, জন-গণ-মঙ্গল-দায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে জয় জয় জয়,জয় হে! এটি হল জাতীয় সঙ্গীতের সম্পূর্ণ রূপ এবং এটা গাইতে লাগে ৫২ সেকেন্ড। প্রথম ও শেষ পংক্তি নিয়ে তৈরি গানটির একটি সংক্ষিপ্ত রূপও আছে, যা বিভিন্ন অনুষ্ঠানে বাজানো হয়। সেটি এ রকম-- জন-গণ-মন-অধিনায়ক, জয় হে ভারত-ভাগ্য-বিধাতা জয় হে, জয় হে, জয় হে জয় জয় জয়,জয় হে! সংক্ষিপ্ত রূপটি বাজাতে ২০ সেকেন্ড লাগে