অন্নদাশঙ্কর রায় (মার্চ ১৫, ১৯০৪ - অক্টোবর ২৮, ২০০২), এক জন স্বনামধন্য বাঙালি কবি ও লেখক। ওড়িশা রাজ্যে তাঁর জন্ম। তিনি এক জন বিখ্যাত ছড়াকারও। অন্নদাশঙ্করের জন্ম হয় ব্রিটিশ ভারতে বর্তমান ওড়িশার ঢেঙ্কানলে । তাঁর পিতা ছিলেন ঢেঙ্কানল রাজস্টেটের কর্মী নিমাইচরণ রায় এবং তাঁর মাতা ছিলেন কটকের প্রসিদ্ধ পালিত বংশের কন্যা হেমনলিনী । ছোটবেলায় ঢেঙ্কানলে তাঁর শিক্ষাজীবন শুরু হয় । ১৯২১ খ্রিস্টাব্দে পাটনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন । এর পর তিনি কটকের রাভেনশ কলেজ থেকে আই.এ পরীক্ষা দেন এবং তাতে পাটনা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেন । ১৯২৫ খ্রিস্টাব্দে বি.এ পরীক্ষাতেও তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম স্থানাধিকারী হন । ১৯২৭ খ্রিস্টাব্দে এম.এ পড়তে পড়তে আই.সি.এস পরীক্ষায় তিনি দ্বিতীয় বারে পূর্ববর্তী রেকর্ড ভেঙে প্রথম স্থান অধিকার করেন । তিনিই প্রথম ভারতীয় হিসেবে এ গৌরব লাভ করেন। সেই বছরেই তিনি সরকারি খরচে আই.সি.এস হতে ইংল্যান্ড যান । সেখানে তিনি দুই বছর ছিলেন । এই সময়ে তাঁর ধারাবাহিক ভ্রমণ কাহিনী পথে প্রবাসে বিচিত্রায় প্রকাশিত হয় । ১৯৩০ খ্রিস্টাব্দে মার্কিন কন্যা অ্যালিস ভার্জিনিয়া অনফোর্ডকে বিবাহ করে তিনি তাঁর নাম দেন লীলা রায় । লীলা রায় বহু বই বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন । অন্নদাশঙ্করের অনেক লেখা ‘লীলাময়’ ছদ্মনামে প্রকাশিত হয়েছিল । বাংলা সাহিত্যের ইতিহাসে এই সাহিত্যিকের স্থান চিরকাল থাকবে। উপন্যাস সত্যাসত্য (৬টি উপন্যাস) ১.যার যেথা দেশ ২. অজ্ঞাতবাস ৩.কলঙ্কবতী ৪.দুঃখমোচন ৫.মর্ত্যের স্বর্গ ৬. অপসারণ আগুন নিয়ে খেলা অসমাপিকা পুতুল নিয়ে খেলা না কন্যা প্রবন্ধ তারুণ্য আমরা জীবনশিল্পী একহারা জীয়নকাঠি দেশকালপাত্র প্রত্যয় নতুন করে বাঁচা আধুনিকতা আত্মজীবনী বিনুর বই পথে প্রবাসে ছোটগল্প প্রকৃতির পরিহাস দু কান কাটা হাসন সখী মন পাহন যৌবন জ্বালা কামিনি কাঞ্চন রুপের দায় সূত্র: উইকিপিডিয়া