শঙ্খ ঘোষ (জন্ম, ৫ ফেব্রুয়ারি, ১৯৩২ ) এক জন বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক। তিনি এক জন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞও। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনাও করেছেন। বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। সাহিত্যের ক্ষেত্র ছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ঘটনায় নিয়মিত প্রতিক্রিয়া জানানো ও পথে নামার মধ্য দিয়ে শঙ্খবাবু আজও পশ্চিমবঙ্গের বাঙালির বিবেকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। আমাদের এই সময়টাকে সবদিক দিয়ে সর্বার্থে জড়িয়ে আছেন তিনি। তাঁরই কথায়, ‘শিকড় দিয়ে আঁকড়ে’ আছেন। তাই কবি শঙ্খ ঘোষ-এর কোনও বিশেষ পরিচয় হয় না। তাঁর অস্তিত্বই তাঁর পরিচয়। বাংল কবিতায় প্রায় ষাট বছর ধরে তিনি তৈরি করে নিয়েছেন এমন এক পথ, যে-পথে স্বল্প যাত্রী, যে পথে সামান্য আলো জ্বলে। সমালোচনায় নিয়ে এসেছেন সর্বজনবোধ্য এক জ্ঞানচর্চার দিশা, সংক্রামকভাবে বারবার সাড়া দিয়েছেন সংকট সময়ে। তাঁর প্রধান প্রধান কাব্যগ্রন্থ ও অন্যান্য বই-এর মধ্যে রয়েছে আদিম লতা গুল্মময় মুর্খ বড়, সামাজিক নয় কবির অভিপ্রায় মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে বাবরের প্রার্থনা এ আমির আবরণ জার্নাল লাইনেই ছিলাম বাবা ধূম লেগেছে হৃৎকমলে গান্ধর্ব কবিতাগুচ্ছ পুরস্কার নরসিংহ দাস পুরস্কার (১৯৭৭, মুর্খ বড় সামাজিক নয়) সাহিত্য অকাদেমি (১৯৭৭, বাবরের প্রার্থনা) রবীন্দ্র পুরস্কার (১৯৮৯, ধূম লেগেছে হৃৎকমলে) সরস্বতী সম্মান (গান্ধর্ব কবিতাগুচ্ছ) সাহিত্য অকাদেমি (১৯৯৯) দেশিকোত্তম (১৯৯৯) পদ্মভূষণ (২০১১) হল অফ ফেম লাইফটাইম অ্যাচিভমেন্ট সাহিত্যব্রহ্ম পুরস্কার (ওয়ার্ল্ড ফোরাম ফর জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স) সূত্র: উইকিপিডিয়া