শিশু অধিকার সম্মেলন-এর কাজে সাড়া দিয়েই ভারত সরকার চাইল্ডলাইন শুরু করে। চাইল্ডলাইন একটি জানালা, যার মাধ্যমে যে শিশুর কোনও কিছুর প্রয়োজন আছে, তার সঙ্গে শিশু সংক্রান্ত বিষয়ে কাজ করে এমন বেসরকারি সংগঠনের যোগাযোগ করে দেওয়া হয়ে থাকে। যে সব শিশুর যত্ন ও সুরক্ষার প্রয়োজন আছে, তারা যাতে তাদের জন্য প্রস্তুত শিশু-বান্ধব পরিষেবাগুলি সম্পর্কে ওয়াকিবহাল হয় এবং সেগুলির সুযোগ নিতে পারে, তাদের যখন দরকার তখনই পরিষেবাটি পেতে পারে এবং নিজের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই চাইল্ডলাইন কাজ করে। পথশিশুদের জন্য দেশের প্রথম বিনামূল্যের টেলি হেল্পলাইনটি একটি জাতীয় শিশু সুরক্ষা পরিষেবার চেহারা নিয়েছে। এটি বর্তমানে ২৯১টি শহর ও গঞ্জে বর্তমান। ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত গত ১৭ বছরে চাইল্ডলাইন সারা দেশ থেকে সুরক্ষা ও যত্নের প্রয়োজন আছে এমন প্রায় ২ কোটি ৭০ লক্ষ শিশুর ফোন পেয়েছে। সূত্র: http://www.childlineindia.org.in/ সংশ্লিষ্ট সংযোগ The United Nations Convention on the Rights of the Child UN CRC Department Of Telecommunications Defining Child Protection