• শিশুদেরও তাদের বয়স ও পরিপক্কতা অনুযায়ী যৌনশিক্ষা দেওয়া প্রয়োজন। • শিশুদের এইচআইভি / এইডস সম্পর্কে জানান। কী ভাবে এটা ছড়িয়ে পড়তে পারে, সংক্রমিত হতে পারে, কী করে আমরা এর সংক্রমণ বন্ধ করতে পারি এ সব শিশুদের জানা উচিত। • ক্লাসে এমন পরিবেশ তৈরি করুন যাতে আক্রান্ত শিশুরা ক্লাসে ব্রাত্য হয়ে না থাকে। পারস্পরিক আলোচনা, সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমে শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ তৈরি করা ও তা শক্তিশালী করা সম্ভব। এর সঙ্গে কিছু গতানুগতিক পদ্ধতি তো আছেই, যেমন স্কুলে মৌলিক পরিষেবা উন্নত করা, পরীক্ষার ফলাফলের পর্যালোচনা করা এবং আলাদা আলাদা করে প্রত্যেকটি শিশুর গুণাগুণ বিচার করে তারা কে কন বিষয়ে দক্ষ তা নির্ণয় করা। • শিশুদের জন্য যে সব সরকারি প্রকল্প রয়েছে সেগুলোর কথা এবং তা থেকে কী সুবিধা পাওয়া যায়, সে সম্পর্কে শিক্ষকদের অবশ্যই জানতে হবে। যাদের সাহায্য প্রয়োজন এবং চলতি সরকারি প্রকল্পের মাধ্যমে যাদের সাহায্য করা যায়, সেই সব শিশু এবং তাদের পরিবারদের চিহ্নিত করতে হবে। এবং এই ধরনের শিশু ও তাদের পরিবারের একটি তালিকা তৈরি করে আপনার ব্লক/তালুক /পঞ্চায়েত সদস্যদের হাতে দিন। শিশুদের রক্ষা করার জন্য যাদের সঙ্গে যোগাযোগ রাখা দরকার --- • পুলিশ • আপনার পঞ্চায়েত / মিউনিসিপাল কর্পোরেশনের প্রধান/সদস্য • অঙ্গনওয়াড়ি কর্মীরা • এএনএমএস • ব্লক / তালুক / মণ্ডল এবং জেলা পঞ্চায়েতের সদস্য • ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা ব্লক ডেভেলপমেন্ট ও পঞ্চায়েত অফিসার (বিডিপিও) • কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও) বা কমিউনিটি ডেভেলপমেন্ট ও পঞ্চায়েত অফিসার • জেলাশাসক/ডিস্ট্রিক্ট কালেক্টর • কাছাকাছি শিশু কল্যাণ সমিতি • আপনার এলাকায় চাইল্ড লাইন সংস্থা উৎস : পোর্টাল কন্টেন্ট দল