কমিশনের কার্যাবলি

শিশুদের অধিকার রক্ষায় যে সব রক্ষাকবচ আছে সেগুলি পরীক্ষা ও পর্যালোচনা করা এবং তা সঠিক ভাবে রূপায়ণের জন্য ব্যবস্থার সুপারিশ করা।

বছরে এক বার বা কমিশন যে রকম মনে করে সেই সময় অন্তর ওই সব রক্ষাকবচের কাজকর্ম সম্পর্কে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ করা।

শিশু অধিকার লঙ্ঘিত হলে তা নিয়ে তদন্ত করা এবং মামলা শুরু করার সুপারিশ করা।

সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক হিংসা, দাঙ্গা, প্রাকৃতিক বিপর্যয়, পারিবারিক হিংসা, এইচআইভি/এইডস, পাচার, দুর্ব্যবহার, অত্যাচার ও শোষণ, যৌনকর্ম প্রভৃতি শিশুর অধিকার উপভোগে বাধা দিলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা।

দুঃস্থ, প্রান্তিক ও বঞ্চিত শিশু, আইনের সঙ্গে লড়াইরত শিশু, পরিবারহীন শিশু এবং বন্দিদের সন্তানসহ যে সব শিশুর বিশেষ যত্ন ও রক্ষার প্রয়োজন রয়েছে তা দেখা এবং প্রতিকারের সুপারিশ করা।

শিশুর অধিকার সংক্রান্ত যে সব চুক্তি, আন্তর্জাতিক দলিল, নীতি, কর্মসূচি ও অন্যান্য প্রকল্প রয়েছে তা খতিয়ে দেখা এবং শিশুদের স্বার্থে তার সঠিক রূপায়ণের সুপারিশ করা।

শিশুর অধিকার নিয়ে গবেষণা করা এবং গবেষণায় উৎসাহ দেওয়া।

সমাজের বিভিন্ন শাখার মানুষকে শিশুর অধিকার সম্পর্কে শিক্ষিত করা এবং শিশুর অধিকার রক্ষায় যে সব বন্দোবস্ত আছে সে সম্পর্কে বই, সংবাদমাধ্যম, সেমিনারের মধ্য দিয়ে সচেতনতা তৈরি করা।

কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা কোনও সামাজিক সংগঠন পরিচালিত কোনও বাড়ি, প্রতিষ্ঠান বা কিশোর আবাস যেখানে চিকিৎসা, সংশোধন বা রক্ষার জন্য শিশুদের আটক করে রাখা হয় বা শিশুরা বাস করে সেগুলি পরিদর্শন করা এবং প্রয়োজন হলে প্রতিকারমূলক ব্যবস্থাদি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা।

নিম্নলিখিত বিষয়গুলির ক্ষেত্রে স্বতঃপ্রণোদিত হয়ে মনোযোগ দেওয়া এবং অভিযোগ এলে তা নিয়ে তদন্ত করা ---

শিশুর অধিকার খর্ব করা ও লঙ্ঘন করা।

শিশু রক্ষা বা উন্নয়নে কোনও আইন রূপায়ণ না করা।

শিশুদের অসুবিধা দূর করা ও তাদের কল্যাণ সুনিশ্চিত করার লক্ষ্যে নীতিগত সিদ্ধান্ত, নির্দেশ মেনে না চলা, ওই সব শিশুর ত্রাণের ব্যবস্থা না করা বা এ ব্যাপারে যথোপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথা না বলা।

সমাজে শিশুর অধিকার সুরক্ষিত ও রূপায়িত করতে যে সব কাজ দরকার বলে মনে করা হবে সেই সব কাজ করা।