জাতি, গোষ্ঠী, ধর্ম, সংস্কৃতি, আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে শিশুদের ওপর নিগ্রহের ঘটনা ঘটে থাকে। সরকার ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের নানা গবেষণা, তথ্য নথিবদ্ধকরণ ও পদক্ষেপ শিশু সুরক্ষা সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলিকে সামনে তুলে এনেছে এবং যেসব শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া দরকার, তাদেরও নির্দিষ্ট করেছে। লিঙ্গ বৈষম্য জাতপাতের বৈষম্য প্রতিবন্ধকতা কন্যাভ্রূণ হত্যা নবজাতক হত্যা পারিবারিক হিংসা শিশুদের ওপর যৌন নিপীড়ন বাল্য বিবাহ শিশু শ্রমিক শিশু যৌনকর্মী শিশু পাচার শিশু বলি স্কুলে শারীরিক নির্যাতন স্কুলে পরীক্ষার চাপ এবং আত্মহত্যা প্রাকৃতিক বিপর্যয় যুদ্ধ ও সংঘর্ষ এইচআইভি/এইডস্