কেন্দ্র ও রাজ্য সরকার, উচ্চ শিক্ষার দায়িত্ব দু’ পক্ষেরই। সমন্বয় এবং প্রতিষ্ঠানের গুণমানের বিষয়টা কেন্দ্রীয় সরকারের সাংবিধানিক দায়িত্ব। কেন্দ্র ইউজিসি-কে অনুদান দেয় এবং দেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে থাকে। পরিবারের আর্থিক অবস্থা ভালো হোক বা না-ই হোক, মেধাবী ছাত্ররা যাতে মন দিয়ে পড়াশোনা করতে পারে এবং পরবর্তী ধাপের শিক্ষায় প্রবেশ করতে পারে, তার জন্য তাদের ভাতা এবং উৎসাহ দেওয়া দরকার। এখানেই ভাতা এবং শিক্ষা ঋণের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। নীচে বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়া বৃত্তি ও ভাতার তালিকা দেওয়া হল -- জাতীয় বৃত্তি পোস্ট-ডক্টোরাল রিসার্চ ফেলো (প্রকল্প) জৈবচিকিৎসা বিজ্ঞানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ সারা ভারত প্রযুক্তি শিক্ষা পর্ষদের (এআইসিটিই) বৃত্তি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অনুদান ও ফেলোশিপ মহিলা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য ডিএসটি-র বৃত্তি প্রকল্প জৈবপ্রযুক্তি ক্ষেত্রে ডক্টোরাল ও পোস্ট ডক্টোরাল পড়াশোনার জন্য ডিবিটি-র ফেলোশিপ স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৃত্তি ও পুরস্কার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৃত্তি/ফেলোশিপ/পুরস্কার তফসিলি জাতিভুক্ত পড়ুয়াদের এম ফিল, পিএইচডি-র মতো উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য রাজীব গান্ধী জাতীয় ফেলোশিপ সারা পৃথিবীর অত্যন্ত মেধাবী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য রামানুজন ফেলোশিপ জে সি বোস জাতীয় ফেলোশিপ স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নের জন্য প্রকল্প/কর্মসূচি তফসিলি উপজাতিভুক্তদের জন্য উপজাতি বিষয়ক মন্ত্রকের বৃত্তি প্রকল্পগুলি তফসিলি জাতি-উপজাতিভুক্ত পড়ুয়াদের মাধ্যমিক পরবর্তী পড়াশোনার জন্য বৃত্তি সংখ্যালঘু পড়ুয়াদের জন্য বৃত্তি সংখ্যালঘু পড়ুয়াদের কল্যাণের লক্ষে অনলাইন ভাতা ব্যবস্থা