ভারতে যে সব শিক্ষা প্রতিষ্ঠানে শক্তি সংক্রান্ত পাঠক্রমের ব্যবস্থা আছে টিইআরআই বিশ্ববিদ্যালয় পন্ডিচেরি বিশ্ববিদ্যালয় আইআইটি দিল্লি আইআইটি মুম্বই এনআইটি তিরুচিরাপল্লি যাদবপুর বিশ্ববিদ্যালয় জৈন বিশ্ববিদ্যালয় দূর-শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা প্রতিষ্ঠান শক্তি সংক্রান্ত পাঠক্রম পড়িয়ে থাকে টিইআরআই বিশ্ববিদ্যালয় ইউএনসিসি : জলবায়ু পরিবর্তন নিয়ে প্রাথমিক ই-কোর্স নিম্নলিখিত ছ’টি মিডউলে বিভক্ত এই ই-কোর্সটি বিনা মূল্যে পাওয়া যায়। এক একটি মডিউল শেষ করতে কমবেশি দু’ ঘণ্টা করে সময় লাগে জলবায়ু পরিবর্তনের বিজ্ঞান জলবায়ু পরিবর্তনের আন্তজার্তিক আইনি ও কর্মসূচিগত কাঠামো জয়বায়ু পরিবর্তনের অভিযোজন জলবায়ু পরিবর্তনের প্রতিরোধ ও লো কার্বন ডেভেলপমেন্ট জলবায়ু পরিবর্তনের আর্থিক দিক জলবায়ু পরিবর্তনজনিত পরিকল্পনা আরও জানার জন্য দেখুন : UN Introductory course on Climate Change জাতীয় বিদ্যুৎ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ জাতীয় বিদ্যুৎ প্রশিক্ষণ কেন্দ্র বা এনপিটিআই আইএসও ৯০০১ আইএসও ১৪০০১ প্রতিষ্ঠান। এটি বিদ্যুৎ ক্ষেত্রে প্রশিক্ষণ ও মানব সম্পদ উন্নয়নের সর্বোচ্চ কেন্দ্র। এর কর্পোরেট অফিসটি ফরিদাবাদে অবস্থিত। বিভিন্ন বিদ্যুৎ জোনে এর ইউনিট ছড়িয়ে রয়েছে এবং সেগুলির সাহায্যেই সংস্থাটি কাজ করে থাকে। এই ইউনিটগুলো হল, ফরিদাবাদ, নেভেলি (১৯৬৫), দুর্গাপুর (১৯৬৮), বদরপুর, নতুন দিল্লি (১৯৭৪), নাগপুর (১৯৭৫), বেঙ্গালুরু, গুয়াহাটি, নাঙ্গাল সেন্টার ফর অ্যাডভান্সড ম্যানেজমেন্ট। ন্যাশানাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট যে পাঠক্রম শেখায় সেগুলি হল --- পাওয়ার ম্যানেজমেন্টে এমবিএ, জল/তাপ বিদ্যুৎ উৎপাদনে পিজি ডিপ্লোমা ইত্যাদি। গোটা বিশ্বে এনপিটিআইয়ের মতো বিদ্যুৎ ক্ষেত্র সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার দ্বিতীয় কোনও এ ধরনের প্রতিষ্ঠান নেই। আরও তথ্যের জন্য : www.npti.in সূত্র : পোর্টাল কনটেন্ট টিম