পুনর্ব্যবহারযোগ্য কাগজ ব্যবহার পুনর্ব্যবহারযোগ্য কাগজ ব্যবহার করলে কাগজ উৎপাদনে বিষাক্ত রাসায়নিক কম ব্যবহার হবে এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহারও কমবে। বলা হয়, ১০০ শতাংশ বাজে কাগজ থেকে উৎপন্ন ১ টন কাগজ নিম্নলিখিত সুবিধা প্রদান করে --- ১৫টি গাছ বাঁচায়। ২,৫০০ কিলোওয়াট-আওয়ার শক্তি বাঁচায়। ২০ হাজার লিটার জল বাঁচায় বায়ুদূষণ করে এমন পদার্থ উৎপাদন ২৫ কিলোগ্রাম কমায়। স্প্যাম মেল এবং শক্তির অপচয় ই-মেলের কার্বন ফুটপ্রিন্ট সংক্রান্ত একটি গবেষণায় ম্যাকাফি দেখাচ্ছে এক বছরে একজন ই-মেল ব্যবহারকারী (মেল পাঠানো,পড়া, তা ফিল্টার করা ইত্যাদি কাজে) ১৩৫ কেজি কার্বন ফুটপ্রিন্ট উৎপাদন করে। এর অর্থ হল একটি সাধারণ গাড়ির ৩৬০ কিলোমিটার ভ্রমণে উৎপন্ন কার্বন। সবচেয়ে আতঙ্কজনক খবর হল ৭৮ শতাংশ ইনকামিং মেলই হল স্প্যাম মেল। রিপোর্ট অনুযায়ী ৬২ কোটি লক্ষ স্প্যাম মেল প্রতি বছর ছাড়া হয়। এর জন্য প্রতি বছর ৩৩০০ কোটি কিলোওয়াট-আওয়ার বিদ্যুৎ খরচ হয় যা প্রতি বছর ২ কোটি টন কার্বন ডাই অক্সাইড উৎপাদন হওয়ার সমান। সুতরাং আমাদের স্প্যাম মেল সংক্রান্ত যে সুবিধা আছে তা দক্ষতার সঙ্গে ব্যবহার করা উচিত। সূত্র : গোবর টাইমস সংশ্লিষ্ট সংযোগ ১ Gobar Times website