সেচের পাম্পে বিদ্যুৎ বাঁচানোর পরামর্শ কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ মূলত ব্যবহার হয় সেচের কাজে বা পাম্প করে জল তোলার জন্য। আইএসআই মার্কা পাম্প ব্যবহার করে বা পাম্পের কিছু পরিবর্তন ঘটিয়ে ২৫ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। বড় ভাল্ভের ব্যবহার বিদ্যুৎ বা ডিজেল বাঁচানোর ব্যাপারে কার্যকর কারণ এতে অল্প আয়াসে জল তোলা যায়। পাইপে যত কম প্যাঁচ এবং ফিটিং থাকবে তত বিদ্যুৎ সাশ্রয় হবে। তীক্ষ্ণ বাঁকানো পাইপ সাধারণ ভাবে বাঁকানো পাইপগুলির তুলনায় ঘর্ষণজনিত ক্ষতি ৭০ শতাংশ বাড়ায়। পাইপের উচ্চতা ২ মিটার কমিয়ে এক জন কৃষক মাসে ১৫ লিটার অবধি ডিজেল সাশ্রয় করতে পারেন। কুয়োর জলতল থেকে পাম্পের উচ্চতা দশ ফুটের বেশি না হলে পাম্প সব চেয়ে ভালো কাজ করে। ভালো মানের পিভিসি সাকশন পাম্প ব্যবহার করলে ২০ শতাংশ শক্তি সাশ্রয় করা সম্ভব। নির্মাতা সংস্থার পরামর্শমতো পাম্পে নিয়মিত তেল ও গ্রিস লাগানো উচিত। বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ এবং ভোল্টেজ নিয়ন্ত্রণের জন্য মোটরের সঙ্গে আইএসআই মার্কা শান্ট ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। দিনের বেলায় নলকূপের আলো নিভিয়ে রাখতে হবে। সূত্র: এনার্জি কনজারভেশন মিশন উৎসঃ পোর্টাল কনটেন্ট টিম 1. NREDCAP