ইলেকট্রিসিটি কনজাম্পশন ক্যালকুলেটর — এই ক্যালকুলেটরের মাধ্যমে বিদ্যুৎ খরচের হিসাব করা যায় এবং বিদ্যুৎ সাশ্রয় করার উপযুক্ত পরামর্শ পাওয়া যায়। সিম্পল ক্যালকুলেটরের মাধ্যমে বাড়িতে বিদ্যুৎ ব্যবহারের হিসাব করা যায়। এনার্জি সেভিং ক্যালকুলেটর — বাড়ির বিভিন্ন ব্যৈদ্যুতিন যন্ত্র কতটা বিদ্যুৎ খরচ করছে, তা হিসাব করা যায় এই ধরনের ক্যালকুলেটরের মাধ্যমে। অন্যান্য বিদ্যুৎ সাশ্রয়কারী বিকল্প কী আছে তা এর মাধ্যমে জানা যায় (বিদ্যুৎ সাশ্রয়ের তারকা চিহ্নিত যন্ত্রগুলি সহ)। ফলে বাজারে বিভিন্ন ধরনের যন্ত্রের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে কোনটি ভাল তা বেছে নেওয়া যায়। বিদ্যুৎ সাশ্রয়ের কিছু পরামর্শও পাওয়া যায়। মিনিমাইজ এনার্জি ক্যালকুলেটর — এই ক্যালকুলেটরের মাধ্যমে আপনার বিদ্যুৎ ব্যবহারের একটি চিত্র পাওয়া সম্ভব। এর ফলে কোথায় কতটা বিদ্যুৎ সাশ্রয় করা যায় তার একটা হিসাব করে নিতে পারবেন। ফলে বিদ্যুতের বিল থেকে কতটা টাকা বাঁচাতে পারবেন তারও হিসাব করতে পারবেন। প্রত্যেকটি রাজ্যে অনলাইন ইলেক্ট্রিসিটি বিল ক্যালকুলেটর — এর মাধ্যমে বিদ্যুৎ বিলের নানা অংশ ও বিদ্যুৎ খরচের ব্যাপারটা বোঝা যায় এবং কতটা বিদ্যুৎ আপনি বাঁচাতে পারেন তারও হিসাব করা যায়।