মিক্সার, গ্রাইন্ডারে মশলাপাতি বা খাদ্যদ্রব্য শুকনো অবস্থায় না পিষে ভিজে অবস্থায় পেষা ভাল। এতে সময় বাঁচে। সাধারণ ইলেকট্রিক স্টোভ বা গ্যাস স্টোভের চেয়ে মাইক্রোওভেনে ৫০ শতাংশ কম শক্তি খরচ হয়। ইলেকট্রিক স্টোভ রান্না শেষ হওয়ার বেশ কিছুক্ষণ আগেই নিভিয়ে দেওয়া যায়। রান্নার চ্যাপ্টা বাসন বা প্যান তেল ছড়িয়ে দেয়। এর ফলে তাড়াতাড়ি তেল গরম হয় এবং তাপ সর্বত্র ছড়িয়ে দিয়ে কম সময়ে রান্না শেষ হতে সাহায্য করে। যত বেশি সম্ভব প্রেসার কুকার ব্যবহার করা উচিত। রেফ্রিজারেটরে থাকা খাদ্যবস্তু যেমন শাকসবজি, দুধ, মাংস প্রভৃতি ফ্রিজ থেকে বের করে ঘরের তাপমাত্রায় ফিরিয়ে এনে তবেই গরম করা বা রান্না করা উচিত। জ্বালানি নির্ভর বা বৈদ্যুতিক হিটারের বদলে জল গরম করার জন্য সোলার হিটার ব্যবহার করা উচিত।