বারনার জ্বালানোর উপায় রেগুলেটরটি অন করুন। বারনারটি অন করুন এবং জ্বলন্ত দেশলাই কাঠি দিয়ে অগ্নিসংযোগ করুন। অন্যান্য বিষয়ে সচেতনতা নাইলন বা সম ধরনের কাপড় পরে রান্না করবেন না। রান্না করার সময় অন্যত্র যাবেন না। কখনও নিজে বা ভুয়ো মিস্ত্রি দিয়ে গ্যাসের সরঞ্জাম সারানোর চেষ্টা করবেন না। রাতে রেগুলেটরটি ‘অন’ অবস্থায় রাখবেন না। স্টোভ জ্বালানোর আগে লিক করা গ্যাসের কোনও গন্ধ পাচ্ছেন কিনা বুঝে নেবেন। ইঁদুর আরশোলার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সব সময় রান্নাঘর পরিস্কার রাখুন।