ভর্তি সিলিন্ডার সংযোগ করার পদ্ধতি সেফটি ক্যাপটি চাপ দিয়ে নীচের দিকে নামান। কর্ডটিকে ধরে টানতে থাকুন। এ বার সিলিন্ডারের উপর থাকা ভাল্ভটি উপর দিকে তুলে নিন। সিলিন্ডারের সিলিং রিঙ ঠিক জায়গায় আছে কি না তা কড়ে আঙুল ঢুকিয়ে দেখে নিন। যদি ঠিক জায়গায় না থাকে তা হলে ওই সিলিন্ডারটি ব্যবহার করবেন না। সেফটি ক্যাপটি ফের পরিয়ে দিয়ে ডিস্ট্রিবিউটারকে সিলিন্ডারটি বদলের জন্য খবর দিন। রেগুলেটরটি বসানোর জন্য আগে দেখে নিন তার সুইচটি অফ করা আছে কিনা। রেগুলেটরটি মুঠোর মধ্যে নিন এবং প্লাস্টিকের মোড়কটি খুলে নিন। রেগুলেটরটি সিলিন্ডারের উপর ঠিকমতো বসিয়ে চাপ দিন। এ বার কালো প্লাস্টিকের ‘বুশ’টি নীচের দিকে নামান যতক্ষণ না ‘ক্লিক’ শব্দ পাচ্ছেন।