গ্যাসীয় অবস্থায় এলপিজির কোনও বর্ণ, গন্ধ নেই। সেই কারণে এর সঙ্গে একটি গন্ধ যোগ করা হয় যাতে লিকেজের সময় সহজে বোঝা যায়। বিস্ফোরক অবস্থার এক পঞ্চমাংশ নিম্নস্তরের ঘনত্বে বাতাসে এই গন্ধ বোঝা যায়। যদি গ্যাসের গন্ধ পাওয়া যায় ভয় পাবেন না। বৈদ্যুতিক সুইচ ব্যবহার করবেন না। বাইরে থেকে মেন সুইচ বন্ধ করুন। গ্যাস স্টোভ ঠিকমতো বন্ধ করুন। কখনও দেশলাই কাঠি জ্বেলে লিকেজ খুঁজতে যাবেন না। ঘরের প্রদীপ, ধুপকাঠি, মোমবাতির শিখা নিভিয়ে ফেলুন। রেগুলেটরের সুইচ অফ করুন। সমস্ত জানলা দরজা খুলে দিন। যদি তা সত্ত্বেও গন্ধ থাকে তা হলে অফিসের সময়ের মধ্যে ডিস্ট্রিবিউটারের অফিসে খবর দিন। কাজের সময়ের পর বা ছুটির দিন এমারজেন্সি সার্ভিস সেলে খবর পাঠান। অভিজ্ঞ ব্যক্তিই রেগুলেটর সারাতে পারে। সেফটি ক্যাপটি ভাল্ভের মুখে পরিয়ে দিন।