প্রেশার রেগুলেটরে রাবার টিউব পরানোর সময় মনে রাখতে হবে টিউবটি আইএসআই বা বিএসআই মার্কা হতে হবে। কেবলমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটারের কাছ থেকে রাবার টিউব সংগ্রহ করুন। টিউবটি যথাসম্ভব ছোট রাখুন, বড়জোর ১.৫ মিটার। দেখে নিন আপনার রাবার টিউবের ফুটো আর রেগুলেটরের গর্ত সমমাপের কিনা। ডিস্ট্রিবিউটার এ ব্যাপারে আপনাকে অবহিত করবেন। পরীক্ষা করার সময় টিউবটি যেন সহজে দেখা যায়। টিউবটিকে তাপ ও আগুন থেকে দূরে রাখুন। রেগুলেটর ও স্টোভের ‘নোজলের’ মধ্যে যাতে টিউবটি পুরোটা ঢোকে সে দিকে নজর রাখতে হবে। টিউবটি যেন কখনও দোমড়ানো মোচড়ানো না থাকে। বারনার থেকেও এটি দূরে রাখতে হবে। কেবলমাত্র ভেজা ন্যাকড়া দিয়ে টিউবটি পরিষ্কার করবেন। কখনও সাবান দিয়ে ধোবেন না। কোথাও কোনও ফুটো হয়েছে কি না বা কোথাও নরম হয়ে এসেছে কি না তা নিয়মিত পরীক্ষা করে দেখবেন। প্রতি দু’ বছর বা তারও কম সময়ে টিউব বদলাবেন। অন্য কোনও রাবার মোড়ক দিয়ে টিউবটি ঢাকার চেষ্টা করবেন না। প্রেসার রেগুলেটরটি খুবই গুরুত্বপূর্ণ। এটি সিলিন্ডারের ভাল্ভের প্রান্তের সঙ্গে জোড়া থাকে। এটি সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করে এবং তা সঠিক ভাবে উনোনে সরবরাহ করে।