গ্যাস সিলিন্ডার ব্যবহারের আগে স্মর্তব্য সিলিন্ডারের ভাল্ভের মুখে রাবার ‘ও’ রিঙ আছে কিনা দেখে নেবেন। কোনও লিকেজ হয়ে থাকলে সাবান জল দিয়ে বা গন্ধ শুঁকে বা খালি চোখে তা খুঁজে বের করার চেষ্টা করুন। গ্যাস লিক খোঁজার সময় জ্বলন্ত দেশলাই কাঠি ব্যবহার করবেন না। সিলিন্ডার সব সময় সোজাসুজি মেঝের উচ্চতায় এবং ঠিকমতো বায়ু চলাচলের ব্যবস্থা আছে এমন জায়গায় রাখুন। এলপিজি স্টোভটি রান্নাঘরের একটি তাকের উপর সিলিন্ডারের চেয়ে বেশি উচ্চতায় রাখবেন। সিলিন্ডার যাতে তাপের সংস্পর্শে না আসে সে দিকে দৃষ্টি দিতে হবে।