ফোটোভোলটাইক প্রযুক্তি প্রয়োগ করে সূর্যের আলোকে সৌর কোষের মাধ্যমে ডিসি বিদ্যুতে রূপান্তরিত করে সৌরশক্তির সাহায্যে রাস্তায় আলো জ্বালানোর ব্যবস্থা করা হয়। উৎপাদিত বিদ্যুৎ দিনের বেলায় তৎক্ষণাৎ ব্যবহার করা যায় বা ব্যাটারিতে সংরক্ষিত রেখে রাতে আলো জ্বালানোর ব্যবস্থা করা যায়। রাস্তায় সৌর আলোক ব্যবস্থার অংশ সোলার ফটোভোলটাইক মডিউল ব্যাটারি বক্স আলো এবং চার্জ কন্ট্রোলার আলোকস্তম্ভ সাধারণ ভাবে এই সব যন্ত্রাংশের বিবরণ- ৭৪ ওয়াট সোলার পিভি মডিউল ১২ ভোল্ট, ৭৫ অ্যাম্পিয়ার-আওয়ার টিউবুলার ব্যাটারি এবং ব্যাটারি বাক্স চার্জ কন্ট্রোলার কাম ইনভার্টার (২০-৩৫ কিলোহার্জ) ১১ ওয়াটের সিএফএল আলো, সঙ্গে আলো আটকানোর ব্যবস্থা। চার মিটার লম্বা মাইল্ড স্টিলের আলোকস্তম্ভ যার গায়ে ওয়েদার পেইন্ট লাগানো এবং তার সঙ্গে প্রয়োজনীয় হার্ডওয়্যার। সৌরশক্তির সাহায্যে রাস্তার আলো জ্বালানোর ব্যবস্থা প্রত্যন্ত গ্রামের জন্য খুবই উপযোগী। এই পদ্ধতিতে এমন ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা ব্যবহার করা হয় যাতে ১০-১১ ঘণ্টা স্বচ্ছন্দে আলো জ্বালানো যেতে পারে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আলো জ্বালানোর জন্য স্বয়ংক্রিয় অন/অফ সুইচ ব্যবহার করা হয়। ওভারচার্জ/অতিরিক্ত ডিসচার্জ আটকানোর জন্য এলইডি ইন্ডিকেটর বা সূচক লাগানো থাকে। এসপিভি মডিউলের আলোগুলির জীবৎকাল ১৫ থেকে ২০ বছর। রাস্তায় সৌর আলোক ব্যবস্থায় যে টিউবুলার ব্যাটারি থাকে তার রক্ষণাবেক্ষণের ঝামেলা খুবই কম। এই ব্যবস্থা অনেক দিন টেকে এবং অনেক ভালো কাজ দেয়। আনুমানিক খরচ এই ধরনের একটি আলোর আনুমানিক খরচ ২৪ হাজার টাকা। তবে মডেলের উপর খরচ অনেকটাই নির্ভর করে। সুবিধা বিদ্যুতের কোনও প্রয়োজন নেই। বসানো খুবই সহজ। সহজে ব্যবহার করা যায় এবং রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম পরিবেশ-বান্ধব সূত্র : www.geda.org.in