আপনার প্রয়োজনের তুলনায় কিছুটা ছোট সিস্টেম কেনাই ভাল। যখন আরও বেশি গরম জলের প্রয়োজন তখন অন্য পদ্ধতি ব্যবহার করুন। এর ফলে সহজে ভালো ভাবে গরম জল পাবেন এবং হিটিং সিস্টেম সংক্রান্ত কোনও ঝঞ্ঝাট থাকলে তা এড়াতে পারবেন। আপনার প্রতি দিন কতটা গরম জল দরকার তার একটা হিসাব করুন। এই হিসাব করার সময় মাথায় রাখবেন সোলার ওয়াটার হিটিং সিস্টেম কিন্তু নির্দিষ্ট পরিমাণ গরম জল তৈরি করতে সক্ষম। তা-ও আবার পূর্ণ সূর্যালোকিত দিনে। গরম জলের তাপমাত্রা কী হবে তা নির্ভর করে কতটা বড় সংগ্রাহক ও ট্যাঙ্ক বসানো হয়েছে তার উপর। সচরাচর ৫০-৬০ ডিগ্রি সেলসিয়াসে গরম জল ট্যাঙ্কে সংরক্ষণ করা সম্ভব। মনে রাখতে হবে আমাদের স্নান করার জন্য ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম জল হলেই চলে যায়। নীচে দেওয়া তালিকা অনুযায়ী জলের চাহিদা নির্ণয় করা যেতে পারে। সাধারণ সোলার হিটিং সিস্টেম (১০০ লিটার ক্ষমতা সম্পন্ন) চার জন ব্যক্তির গরম জলের চাহিদা মেটাতে সক্ষম। গরম জল ব্যবহারের হিসাবের ক্ষেত্রে কয়েকটি মাপকাঠি ব্যবহার চাহিদা ৬০ ডিগ্রি গরম জলের বালতি ব্যবহার করে স্নান প্রতিবার স্নানের জন্য মাথাপিছু ১০-২০ লি. শাওয়ারের সাহায্যে স্নান ২০-৩০লি. ১০-১৫ মিনিটের স্নানের জন্য কল খুলে দাড়ি কামানো ৭ থেকে ১০ লিটার বাথটবে স্নান প্রতি বার ৫০থেকে ৭৫ লিটার ওয়াশ বেসিন (মিক্সিং ট্যাপ সহ) ৩-৫ লিটার ব্যক্তিপিছু প্রতি দিন রান্নাঘরের ধোওয়া ২-৩লিটার মাথাপিছু প্রতি দিন ডিশওয়াশার প্রতি বারের জন্য ৪০ থেকে ৫০ লিটার ওয়াশিং মেশিন প্রতি বার ৪০থেকে ৫০ লিটার দ্রষ্টব্য : ৬০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম জল পাওয়ার জন্য এই হিসাব দেওয়া হল। গরম জলের সঙ্গে সচরাচর ঠান্ডা জল মিশিয়ে সহনসীমায় আনা হয়। মেশানো জল ব্যবহারের ফলে গরম জলের চাহিদা খানিকটা কমে। উৎস : পোর্টাল কন্টেন্ট দল