সোলার ওয়াটার হিটারের নিম্নোক্ত কতকগুলি সুবিধা রয়েছে। সোলার ওয়াটার হিটার বিদ্যুৎ সাশ্রয় করে, ফলে খরচ বাঁচে। ও দিকে বিদ্যুতের খরচ দিনে দিনে ক্রমেই বেড়ে চলেছে অথচ তার সরবারহ সম্পর্কে কোনও নিশ্চয়তা নেই। সোলার ওয়াটার হিটার পরিবেশ-বান্ধব। কোনও দূষণ সৃষ্টি করে না। সোলার ওয়াটার হিটার ছাদে থাকে। তাই বৈদ্যুতিক গিজারের তুলনায় অনেক নিরাপদ। আমাদের দেশে কি এ ধরনের হিটারের ব্যবহার হয় ? হ্যাঁ। আমাদের দেশে বছরে ২০ হাজার বাড়িতে সোলার ইলেকট্রিক হিটার বসানো হয়।