প্রায় ২.৫ মিটার উচ্চতা থেকে নিয়মিত ঠান্ডা জলের সরবরাহ থাকাটা এই সিস্টেমের জন্য সবচেয়ে জরুরি।

যদি একটি উৎস থেকে কোনও কারণে নিয়মিত ঠান্ডা জল সরবরাহ সম্ভব না হয় তা হলে একই ধরনের অন্য আর একটি ঠান্ডা জলের ট্যাঙ্ক নির্মাণ করতে হবে যাতে সিস্টেমের জন্য প্রয়োজনীয় জল সরবরাহে কোনও অসুবিধা না হয়।

দিনের বেলা যদি কোনও কারণে জল সরবরহ বিঘ্নিত হয় তা হলে ওয়াটার হিটার সিস্টেম সে ভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তবে পর্যাপ্ত পরিমাণ গরম জল পাওয়া যাবে না।

মেঘলা দিনে কী হবে ?

এই ধরনের দিনগুলিতে ওয়াটার হিটিং সিস্টেমের কাজ ব্যাহত হবে।

মেঘলা দিন যদি এমন হয় যে সূর্যের থেকে তাপ পাওয়ার কোনও সম্ভাবনা নেই, তা হলে সেই দিন এই ধরনের হিটিং সিস্টেমের উৎপাদন শূন্য হয়ে যাবে।

আংশিক মেঘলা থাকলে কিছুটা কাজ হতে পারে।

যদি হিটিং সিস্টেমটির সঙ্গে বিদ্যুৎচালিত ব্যবস্থার সংযোগ রাখা যায়, তা হলে মেঘলা দিনে গরম জলের চাহিদা মেটানো যাবে।