স্নান করা, জামাকাপড় কাচা, পরিষ্কার করার জন্য এই হিটার বাড়িতে ব্যবহার করা যেতে পারে। ১০০ থেকে ৩০০ লিটার জল ধরার ক্ষমতা রয়েছে এমন হিটারই সচরাচর বাড়িতে ব্যবহার করা হয়। এর চেয়ে বড় হিটার ব্যবহার করা হয় শিল্প ক্ষেত্রের প্রয়োজনে। সোলার ওয়াটার হিটারের মাধ্যমে ৬০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস গরম জল পাওয়া সম্ভব।

জ্বালানি বাঁচানো --- বিশেষ ধরনের ওয়াটার হিটার প্রতি দিন ১০০ লিটার জল গরম করার জন্য বছরে ১৫০০ ইউনিট অবধি বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিতে পারে।

শক্তি উৎপাদনে খরচ বাঁচায় --- ১০০ লিটার ক্ষমতাসম্পন্ন ১ হাজার ওয়াটার হিটার বিদ্যুতের চাহিদা চূড়ান্ত অবস্থায় থাকার সময় (পিক লোড) এক মেগাওয়াট বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দেয়।

পরিবেশগত সুফল --- ১০০ লিটার ক্ষমতাসম্পন্ন একটি সোলার ওয়াটার হিটার বছরে ১.৫ টন অবধি কার্বন নিঃসরণ প্রতিহত করতে পারে।

একটি সোলার ওয়াটার হিটারের আয়ুষ্কাল ১৫ থেকে ২০ বছর। বিদ্যুতের বদলে ব্যবহার করলে তিন-চার বছরে, ফারনেস অয়েলের বদলে ব্যবহার করলে চার-পাঁচ বছরে এবং কয়লার বদলে ব্যবহার করলে ছ’-সাত বছরে খরচ উঠে আসে।