প্রয়োজনীয় উপকরণ ৩৫ থেকে ৪০ লিটার ক্ষমতাসম্পন্ন তিনটি মাটির পাত্র। ২৫ বর্গমিটার খোলা এবং সুরক্ষিত জায়গা। মাধ্যম বায়োগ্যাস স্লারি এবং ২ থেকে ৩ গ্রাম সামুদ্রিক লবণ (পটাশিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, খাবার সোডা এবং সোডিয়াম ক্লোরাইড) এবং বিশুদ্ধ স্পিরুলিনার নমুনা। পদ্ধতি ১) তিনটি মাটির পাত্রকে তাদের কানা পর্যন্ত মাটিতে পুঁততে হবে। এবং মাধ্যমের সঙ্গে জল মিশিয়ে পাত্র তিনটি ভর্তি করতে হবে। স্পিরুলিনা চাষে বায়োগ্যাস স্লারিই সবচেয়ে সস্তার পুশ্তি-মাধ্যম। ২) খুব অল্প পরিমাণ বিশুদ্ধ স্পিরুলিনা ওই মাধ্যমে দিতে হবে। (প্রাথমিক অবস্থায় রেডি মিক্সিঙের জন্য ‘স্টক সল্যুশন’ হিসাবে পুষ্টি-মাধ্যম উৎপাদকদের সরবরাহ করতে হবে।) ৩) মিশ্রণটিকে দিনে তিন থেকে চার বার নাড়াতে হবে, কারণ স্পিরুলিনা স্থির মাধ্যমে বাড়তে পারে না। ৪) পাত্র তিনটি রোদের তাপে তিন থেকে চার দিন রেখে দিতে হবে কারণ স্পিরুলিনা পরিপক্ক হতে তিন থেকে চার দিন সময় নেয়। ৫) পরিপক্ক স্পিরুলিনা (যখন হালকা বর্ণের মিশ্রণটি গাঢ় সবুজ রঙের পদার্থে পরিণত হয়) সহজেই কাপড় দিয়ে ছেঁকে তোলা যায়। ৬) স্পিরুলিনা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে (লেগে থাকা রাসায়নিক পরিষ্কার করার জন্য) সরাসরি চাপাটি, চাটনি, নুডলস, দই, তরকারি ইত্যাদির সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে (ওজনের হিসাবে ২ শতাংশ)। স্পিরুলিনা ছায়ায় শুকিয়ে সংরক্ষণ করা যায়। সঠিক গুণমান ও মূল্যমান বজায় রাখতে স্পিরুলিনা ভালো করে শুকিয়ে নেওয়া দরকার।