হে ব্যাগ কুকার বা খড়ের ব্যাগের কুকার শক্তি সংরক্ষণ করে রান্না করার উপযোগী একটি সরঞ্জাম। কাঠ কয়লা না বায়োগ্যাস — কী ধরনের জ্বালানি ব্যবহার করা হচ্ছে তার উপর নির্ভর করে এই যন্ত্র ২৫ শতাংশ থেকে ৫০ শতাংশ অবধি জ্বালানি বাঁচাতে পারে। উপাদান হে ব্যাগ কুকারের চার দিকে তিন থেকে পাঁচ ইঞ্চি পুরু যে আস্তরণ থাকে তা নিম্নলিখিত সামগ্রীর যে কোনও একটি দিয়ে তৈরি হয়। খড় পালক কাঁচা তুলো পুরনো উল ফাইবার গ্লাস পুরনো খবরের কাগজ ব্যাগটি সুতি, প্লাস্টিক বা চামড়া দিয়ে সেলাই করা হয়। পদ্ধতি যতক্ষণ না ফুটন্ত অবস্থায় পৌঁছয় রান্না করুন। পাঁচ মিনিট ফোটার পর রান্নার পাত্রটি আগুনের আঁচ থেকে তুলে নিয়ে হে ব্যাগের মধ্যে বসিয়ে দিন। তাপ বর্হিগমন নিরোধক হে ব্যাগটি তাপশক্তিকে ধরে রাখে এবং রান্নার প্রক্রিয়া সম্পন্ন করে। হে ব্যাগে রান্না করলে আধ ঘণ্টার বেশি সময় লাগে না। তবে রান্নার ভাল স্বাদ পাওয়ার জন্য বলা হয় এক ঘণ্টার আগে ব্যাগটি খুলবেন না। সর্বোচ্চ ফল পাওয়ার জন্য অড়হরের মতো শক্ত দানার খাদ্যশস্যকে ভেঙে ছোট ছোট করে নিতে হবে। এবং রান্নার অন্তত চার ঘণ্টা আগে তা জলে ভিজিয়ে রাখতে হবে। হে বক্সের সুবিধা হে ব্যাগ এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া যায়। সাইকেলে করে এ ধরনের ব্যাগ এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার খুবই সুবিধা রয়েছে। রান্না করা খাবার হে ব্যাগের মধ্যে চার-পাঁচ ঘণ্টা গরম থাকে। সূত্র : সেন্টার অফ সায়েন্স ফর ভিলেজেস, মগন সংগ্রহালয়, ওয়ারধা, মহারাষ্ট্র।