সবুজ বাড়ি তৈরির সময় প্রাকৃতিক উপাদান যথাসম্ভব কম নষ্ট করা হয়। সবুজ বাড়ির নকশার লক্ষ্য হল — ১) পুনর্নবীকরণযোগ্য নয় এমন শক্তির ব্যবহার যথাসম্ভব কম করা এবং এই শক্তি কাজে লাগাতে হলে এর পূর্ণমাত্রায় ব্যবহার সুনিশ্চিত করা। ২) প্রাপ্ত সম্পদ পূর্ণমাত্রায় ব্যবহার করা ও পুনর্ব্যবহারযোগ্য করে তোলা। ৩) পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার। এই ধরনের বাড়ি নির্মাণ বাড়ি তৈরির উপাদানকে পূর্ণমাত্রায় ব্যবহার করতে শেখায় এবং উপযোগী নির্মাণ পদ্ধতিকে পূর্ণমাত্রায় কাজে লাগায়। নির্মাণস্থলে যে সব উপাদান সহজ্যলভ্য সেগুলিকে কাজে লাগায়। জৈব - আবহ নির্ভর স্থাপত্যগত ব্যবস্থাকে কাজে লাগায়। ন্যূনতম শক্তি ব্যবহার করার ব্যবস্থা করে বিদ্যুদয়নের জন্য কার্যকর যন্ত্রপাতির ব্যবহার সুনিশ্চিত করে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আলোর ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিন সংযোগের জন্য উপযুক্ত সরঞ্জামের ব্যবস্থা করে। যথাসম্ভব পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার করা হয়। বর্জ্য ও জল ব্যবস্থাপনার জন্য সুদক্ষ পদ্ধতি কাজে লাগানো হয়। গৃহের অভ্যন্তরে আরামদায়ক ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার ব্যবস্থা করে। সবুজ বাড়ির নকশা করার সময় নিম্নলিখিত দিকগুলিতে সুসংহত ভাবে নজর দেওয়া হয় --- ১) জমির পরিকল্পনা ২) বাড়ির চার পাশের নকশা ৩) বাড়ির বিভিন্ন ব্যবস্থার নকশা ( বায়ু চলাচল, শীতাতপ নিয়ন্ত্রণ, আলোর ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, জল গরম করার ব্যবস্থা ) ৪) স্থানীয় ভাবে শক্তি উৎপাদনের জন্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎসের ব্যবহার ৫) জল এবং বর্জ্য ব্যবস্থাপন ৬) পরিবেশের উপযোগী পদার্থ নির্বাচন ( যেমন পূর্ণমাত্রায় পুনর্ব্যবহার করা যায় বা দ্রুত পুনর্ব্যবহার করা যায় এমন পদার্থের ব্যবহার ) ৭) অভ্যন্তরের পরিবেশের গুণমান ( যেমন ভিতরের তাপমান নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা, দেখতে ভাল লাগে এমন জিনিস দিয়ে সাজানো ইত্যাদি। ) উৎস : পোর্টাল কন্টেন্ট দল