সবুজ বাড়ির বহু সুবিধা রয়েছে। নীচে তার কিছু উদাহরণ দেওয়া হল। পরিবেশগত সুবিধা পরিবেশ রক্ষা করে এবং জৈববৈচিত্র বাড়ায়। বায়ু ও জলের গুণমান বাড়ায়। বর্জ্যের পরিমাণ কমায়। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করে ও ফিরিয়ে আনে। অর্থনৈতিক সুবিধা পরিচালনার খরচ কমায় বসবাসকারীর উৎপাদনক্ষমতা বাড়ায় সম্পদ মূল্য এবং মুনাফা বৃদ্ধি করে। অর্থনৈতিক কাজকর্মের জীবন-চক্রকে বাড়িয়ে দেয়। সামাজিক সুবিধা বসবাসকারীর স্বাস্থ্য ও আরাম বাড়ায়। অভ্যন্তরে বায়ুর গুণমান বাড়ায়। স্থানীয় ভাবে উপলব্ধ পরিকাঠামোর উপর চাপ কমায়। সাধারণ ভাবে জীবনযাপনের গুণমান বৃদ্ধি করে।