এক ঘণ্টারও বেশি সময় অ্যানাকোন্ডার পেটের ভিতর | কাটালেন প্রকৃতিবিদ পল রোজোলি | এবং তাও স্বেচ্ছায় | তাঁর উদ্দেশ্য‚ আমাজন বৃষ্টি অরণ্যকে বাঁচানো এবং সচেতনতা প্রসার | যাতে এই অরণ্যকে রক্ষা করার জন্য পৃথিবী জুড়ে তৈরি হয় সচেতনতা |

এক দশকের বেশি সময় ধরে পল কাজ করছেন আমাজন অববাহিকার বৃষ্টি অরণ্য নিয়ে | তিনি ঠিক করেছিলেন‚ এমন কিছু করবেন যা চমকপ্রদ | এবং বিশ্বে এর আগে কেউ করেননি | স্থির করলেন নিজেই অ্যানাকোন্ডার খাবার হবেন তিনি |

কিন্তু অ্যানাকোন্ডার দেখা মেলা বেশ কঠিন | দলবল নিয়ে পেরুর বৃষ্টি অরণ্যে ঘাঁটি গাড়লেন পল | পাক্কা দু মাস অপেক্ষার পরে দেখা মিলল এক স্ত্রী অ্যানাকোন্ডার | কিন্তু সে পলকে নিজের খাবার বানাতে মোটেও কোনও উৎসাহ দেখাল না |

শেষে সাপকে উত্যক্ত করলেন পল | ভাব করলেন‚ যেন তিনি সাপকে আক্রমণ করতে এসেছেন | তাতে কাজ হল | সাপিনী গিলতে এল পলকে | কিন্তু সমস্যা হল‚ গেলার আগে অ্যানাকোন্ডা শিকারের শ্বাসরোধ করে | অর্থাৎ জীবিত না গিলে‚ মৃত শিকার গেলে অ্যানাকোন্ডা |

তাই পলের পরনে ছিল বিশেষ পোশাক | কার্বন ফাইবারের ওই পোশাক ছিল‚ যাতে তাঁর শ্বাস বন্ধ না হয়ে যায় | এছাড়া অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে নিজের দলের সঙ্গে আগাগোড়া যোগাযোগ ছিল পলের |

শেষে তাঁকে গিলতে শুরু করে অ্যানাকোন্ডা | এক ঘণ্টারও বেশি সময় তিনি ছিলেন সাপের জঠরে | পুরো ঘটনাই শ্যুট করা হয় লাইভ | ক্যামেরা বন্দি করে ডিসকভারি চ্যানেল | দেখানো হয় আমেরিকায় | শো-এর নাম দেওয়া হয়েছে 'ইটন অ্যালাইভ' | ডিসেম্বর মাসে এই শো সম্প্রচারিত হবে ভারতেও | কিন্তু কীভাবে অ্যানাকোন্ডার পেট থেকে বাইরের দুনিয়য়া ফিরে এলেন পল? সেটা এখনও জানা যায়নি |

তবে পল তাঁর এই কাজে যতই চমক দেখান না কেন‚ যথেষ্ট সমালোচিত হয়েছেন পশুপ্রেমীদের কাছে | বলা হয়েছে‚ তাঁর চমক দেখানোর জন্য কষ্ট দেওয়া হয়েছে অ্যানাকোন্ডাকে | অভিযোগ‚ প্রাণনাশের হুমকিও পেয়েছেন পল রোজারি | তবে কোনও কিছুতেই পিছু হটবেন না পল | আমাজন বৃষ্টি অরণ্যকে বাঁচাতে তিনি এভাবেই নিজের জীবন বাজি রাখতে রাজি | কারণ অভিজ্ঞতা নাকি ভয়ের হলেও বেশ উত্তেজক ছিল |

লাস্ট বাট নট দ্য লিস্ট‚ পল এবং সেই অ্যানাকোন্ডা‚ দুজনেই দিব্যি সুস্থ সবল আছে |

সুত্রঃ banglalive.com