রোজকার মতো হাসপাতালের রিসেপশনে বসে কাজ করছিলেন রিসেপশনিস্ট | বিনীত কণ্ঠস্বরে তুললেন মুখ | সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে রিসেপশনিস্টের মাথা ঘুরে গেল | সামনে যিনি দাঁড়িয়ে আছেন‚ তাঁর মাথায় গেঁথে আছে একটা কাঁচি | রক্তে ভেসে যাচ্ছে সবকিছু | সেই অবস্থায় ওই ব্যক্তি নিতান্ত বিনীত হয়ে বললেন‚ 'একটা ছোট সমস্যা হয়েছে | অনুগ্রহ করে আমাকে সাহায্য করবেন ?' এই ঘটনা মেক্সিকোর চিহুয়াহুয়া শহরের |

প্রথমে এই ঘটনাকে নিছক মজা হিসেবে ঠাউড়েছিলেন ওই রিসেপশনিস্ট | কিন্তু মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যান ওই ব্যক্তি | সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ইমার্জেন্সিতে | গুরুতর আহত অবস্থায় চলছে চিকিৎসা |

আহত ব্যক্তির নাম জোনাস অ্যাসিভিকো মনরয় | একটি পাবে মদ্যপান করার পরে বিবাদে জড়িয়ে পড়েন তিনি | অভিযোগ‚ তাঁর মাথায় কাঁচি দিয়ে আঘাত করেন জনৈক মিগুয়েল রডরিগেজ | মাথায় গেঁথে যায় কাঁচি | ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত মিগুয়েল | তাকে খুঁজছে পুলিশ |

অন্যদিকে চিকিৎসকরা জানিয়েছেন‚ জোনাসের মাথার বাঁ দিকে গেঁথে গেছে কাঁচি | আঘাত পৌঁছে গেছে ব্রেইন অবধি | কী করে তিনি বেঁচে গেলেন‚ সেটা এখন চিকিৎসকদের কাছে বিস্ময় |

সুত্রঃ banglalive.com