লক্ষ্য

শিশু মৃত্যুর হার এবং মাতৃত্বকালীন মৃত্যুর হার কমানো

নারীর স্বাস্থ্য, শিশুর স্বাস্থ্য, জল, পরিচ্ছনতা, প্রতিষেধক এবং পুষ্টি-র মতো সর্বজনীন স্বাস্থ্য পরিষেবার লভ্যতা।

সংক্রামক, অসংক্রামক এবং আঞ্চলিক ভাবে প্রাদুর্ভাব রয়েছে এমন রোগের প্রতিষেধক এবং নিয়ন্ত্রণ।

জনসংখ্যা নিয়ন্ত্রণ, লিঙ্গ এবং জনসংখ্যার ভারসাম্যের সঙ্গে সংযুক্ত প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার লভ্যতা।

স্থানীয় স্বাস্থ্য ঐতিহ্য এবং মূলধারা আষুষের পুনরুজ্জীবন।

স্বাস্থ্যকর জীবনযাপনের ইতিবাচক দিক নিয়ে প্রচার।

কৌশল

মুখ্য কৌশল

পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান (পিআরআই) যাতে নিজে জনস্বাস্থ্য পরিষেবা দিতে পারে এবং তা নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে তার জন্য প্রশিক্ষণ এবং দক্ষতা তৈরি।

মহিলা স্বাস্থ্যকর্মীদের (আশা) মাধ্যমে পরিবার স্তরে স্বাস্থ্য পরিষেবার লভ্যতা এবং উন্নতি।

পঞ্চায়েতের গ্রামীণ স্বাস্থ্য কমিটির তৈরি করা প্রতিটি গ্রামের জন্য স্বাস্থ্য পরিকল্পনা।

যৌথ তহবিলের মাধ্যমে স্থানীয় পরিকল্পনা, কর্মসূচি এবং আরও বহুমুখী কর্মী নিয়োগের মধ্য দিয়ে সাব-সেন্টারকে শক্তিশালী করা।

চালু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র (পিএইচসি) এবং গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র (সিএইচসি) শক্তিশালী করে ৩০-৫০ বেডের ব্যবস্থা।

রোগ নিরাময় ব্যবস্থাকে আদর্শ মানে (ভারতীয় জন স্বাস্থ্য মান অনুযায়ী কর্মী, সরঞ্জাম এবং পরিচালন সংক্রান্ত মান) উন্নীত করার জন্য প্রতি লাখ জনসংখ্যায় একটি সিএইসি।

পানীয় জল, পরিচ্ছনতা ও স্বাস্থ্যবিধি এবং পুষ্টিকে অন্তর্ভুক্ত করে জেলা স্বাস্থ্য মিশন একটি আন্ত-ক্ষেত্র জেলা স্বাস্থ্য পরিকল্পনা তৈরি করবে এবং রূপায়ণ করবে।

জাতীয়, রাজ্য, ব্লক এবং জেলাস্তরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণকে সংযুক্ত করা।

জনস্বাস্থ্য পরিচালনার জন্য জাতীয়, রাজ্য এবং জেলা স্বাস্থ্য মিশনকে প্রযুক্তিগত সহায়তা।

তথ্য সংগ্রহের ক্ষমতাকে বাড়ানো, প্রমাণভিত্তিক পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধানের জন্য মূল্যায়ন এবং পর্যালোচনা।

স্বাস্থ্য সংক্রান্ত পেশার উন্নয়ন এবং বিস্তৃতির জন্য স্বচ্ছ নীতি প্রণয়ন।

প্রতিরোধের উপর জোর দিয়ে সব স্তরে সুস্থ জীবনশৈলির প্রসার। তামাক, মদ ইত্যাদি ব্যবহার কমানোর পরামর্শ।

যে সব এলাকায় স্বাস্থ্য পরিষেবা বঞ্চিত সেখানে অলাভজনক ক্ষেত্রের প্রচার ও প্রসার।

সহায়ক কৌশল

গ্রামীণ হাতুড়ে চিকিৎসক সহ বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে যুক্তিসঙ্গত খরচে উন্নত মানের চিকিৎসার লভ্যতা নিশ্চিত করা।

জনস্বাস্থ্য লক্ষ্যে পৌঁছতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের প্রসার।

স্থানীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতির পুনরুজ্জীবনের মাধ্যমে আয়ুষকে মূলস্রোতে আনা।

গ্রামীণ স্বাস্থ্য সমস্যাগুলিকে চিকিৎসাবিজ্ঞান শিক্ষা এবং নীতির মধ্যে অন্তর্ভুক্ত করা।

কার্যকর ভাবে ঝুঁকি গ্রহণ এবং সামাজিক স্বাস্থ্য বিমার মাধ্যমে দরিদ্র শ্রেণির মানুষকে সহজগম্য, সাশ্রয়ী, দায়বদ্ধ ও উন্নতমানের স্বাস্থ্য নিরাপত্তা প্রদান।