থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেরোয় থাইরক্সিন হরমোন, বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে। হরমোন বেশি বেরোলে বিপাক বেড়ে যায়, কম বেরোলে কমে। নানা ভাবে তার প্রভাব এসে পড়ে শরীরে। চিকিত্সায় খুব ভালো ভাবে আয়ত্তে থাকে এই রোগ। হাইপার থাইরয়েডিজমেন অর্থাৎ হরমোন বেশি বেরোলে — খিদে বাড়া সত্ত্বেও ওজন কমে। পেট খারাপ থাকে গর্ভপাতের সম্ভাবনা বাড়ে বুক ধড়ফড় করে ঘাম হয়, গরম লাগে খুব হাত পা কাঁপে মেজাজ খারাপ লাগে চোখ ঠেলে বেরিয়ে আসে হাইপো থাইরয়েডিজমে — চলাফেরা শ্লথ হয়ে যায় ক্লান্তি, ঘুম ঘুম ভাব, কাজে মন লাগে না ওজন বাড়ে কোষ্ঠকাঠিন্য হয় গলার আওয়াজ বসে যায় চুল পড়ে, চামড়ায় রুক্ষ ভাব আসে একটুতেই ঠান্ডা লাগে, ব্যথা লাগে বেশি পিরিয়ডের গোলমাল হয়, শারীরিক ইচ্ছে কমতে থাকে গর্ভসঞ্চারে অসুবিধে হয় ডায়াস্টোলিক প্রেসার বাড়তে পারে, শরীর ঠান্ডা থাকে, ঘাম হয় না। অল্প বয়সে এই রোগ হলে বাচ্চা বাড়ে না ঠিক ভাবে।