গ্যাস অম্বলে নাকি মাথা ঘোরে না। ডাক্তারদের বক্তব্য। দ্বিতীয় যে কারণের কথা আমরা ভাবি, তা হল ঘাড়ের স্পন্ডাইলোসিস। এতেও নাকি মাথা ঘোরার সম্ভাবনা প্রায় নেই। হাতে রইল প্রেসার বাড়া। হ্যাঁ কারও কারও ঘুরতে পারে। অধিকাংশই ঘোরে না। তবে ? এই যে বসা থেকে দাঁড়াতে, শোওয়া থেকে বসতে মাঝে মধ্যে চড়াক করে ঘুরে ওঠে মাথা। মাতালের মতো টলমল করে ওঠে সারা শরীরের — এ সবের তবে কী কী কারণ? কোথাও কিছু নেই, হঠাৎ ঘর বাড়ি দেওয়াল ঘুরতে শুরু করল। ভয়ে চোখ বন্ধ করলাম। তা-ও রক্ষা নেই। ঘুরছে তো ঘুরছেই। এতো ভয়ানক বিপদ ! ঘোরার সম্ভাব্য কারণ কানের স্নায়ুতে টিউমার কানে ভাইরাস সংক্রমণ হার্টব্লক রক্তচাপ হঠাৎ খুব কমে গেলে বসা থেকে উঠে দাঁড়ালে ঘুরে যেতে পারে। এক বলে পশ্চুরাল হাইপোটেনশন। অপুষ্টি, রক্তাল্পতা কিছু ওষুধের প্রতিক্রিয়া ব্রেন টিউমার মাইল্ড স্ট্রোক অনেকক্ষণ না খেয়ে থাকলে, ডায়াবেটিক রোগী বেশি ইনসুলিন নিয়ে ফেললে বা খালি পেটে ইনসুলিন নিলে রক্তে সুগার কমে গিয়ে মাথা ঘুরতে থাকে। ঘাড়ের স্পন্ডাইলোসিস খুব বেড়ে গেলে অনেক সময় ব্যালান্সের সমস্যা হয়। রক্ত দেখলে বা একটানা দাঁড়িয়ে থাকলে। একে বলে ভেসোভেগাল অ্যাটাক। কেন মাথা ঘুরছে শোওয়া-বসা থেকে উঠলে বা পাশ ফিরলে যদি দেওয়ালসুদ্ধ ঘুরতে থাকে, সঙ্গে কাশি, কানে শোঁ শোঁ আওয়াজ, বমি --- সম্ভবত কানের কোনও সমস্যা। চোখ অন্ধকার করে মাথা ঘুরে উঠল। বিশেষ করে বসা থেকে উঠলে, হৃদরোগের কথা মাথায় রাখতে হবে। প্রেসার কমানোর ওষুধ থেকে হচ্ছে কি না জানা দরকার। ডায়াবেটিস হলে রক্তে সুগার কমে যেতে পারে। ভেসোভেগাল অ্যাটাক হওয়াও অস্বাভাবিক নয়। সঙ্গে বুক ধড়ফড় করলে রক্তাপ্লতা আছে কি না দেখে নিন। মাথা ঝিমঝিম করছে, হাঁটতে গেলে ব্যলান্স থাকছে না। কিছু ওষুধের প্রতিক্রিয়া যেমন হয়, হতে পারে ব্রেন টিউমার বা মাইল্ড স্ট্রোকেও।