সোয়াইন ফ্লুয়ের সংক্রমণ রোখার জন্য একটি নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। সেই নির্দেশিকার কিছু প্রয়োজনীয় অংশ তুলে দেওয়া হল। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হলে রোগীরা কী কী করবেন অন্তত সাত দিন বাড়ির বাইরে না বেরোনোই ভালো হাওয়া-বাতাস খেলে এমন ঘরে নিজেকে আলাদা করে রাখতে হবে পরিবারের সদস্যদের যেখানে যাতায়াত, সে সব জায়গা এড়িয়ে যাওয়াই ভালো মাস্ক পরে থাকতে হবে। হাসপাতাল স্বাস্থ্যকর্মীদের তরফে ত্রিস্তরীয় সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হবে। না পাওয়া গেলে কাপড় বা রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতে হবে অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলাই ভালো। একেবারে না এড়ানো গেলে রোগীর থেকে অন্তত এক হাত দূরত্ব বজায় রাখতে হবে মাঝেমধ্যেই হাত ধোওয়া প্রচুর পরিমাণে জল খেতে হবে, উষ্ণ জলে গার্গেল করতে হবে, আর প্রয়োজনে বিশ্রাম কী করবেন না ঘরের সংখ্যা কম হওয়ার কারণে যদি একাধিক লোককে একই ঘরে ঘুমোতে হয়, তবে দু’জনে একই দিকে মাথা করে ঘুমোনো যাবে না ধূমপান করা চলবে না বাইরের কারও সঙ্গে দেখা করা যাবে না স্কুল অফিস, বাজার বা কোনও সমাবেশে না যাওয়া অন্যরা কী করবেন কাশি বা হাঁচির সময় নাক-মুখ ঢেকে রাখুন ব্যবহারের পর টিস্যু পেপার ফেলে দিন কিছু সময় অন্তর সাবান দিয়ে হাত ধুয়ে নিন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর মুখ, নাক বা চোখে হাত দেওয়ার প্রবণতা এড়িয়ে চলুন আক্রান্ত ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কী কী ভুল ধারণা রয়েছে? শুয়োরের মাংস না খাওয়া : শুয়োরের মাংস দিয়ে তৈরি খাবারের সঙ্গে সোয়াইন ফ্লুয়ের সরাসরি কোনও যোগ নেই। শুয়োরের দেহে এ ধরনের ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় বলে এটাকে সোয়াইন ফ্লু বলে ধুম জ্বর মানেই সোয়াইন ফ্লু : সোয়াইন ফ্লুয়ে আক্রান্তদের অধিকাংশেরই ধুম জ্বর হয়ই না। অন্যান্য উপসর্গ যেমন হাঁচি, কাশি, গলা ব্যথা, পেট খারাপ হতে পারে সোয়াইন ফ্লুয়ের ওষুধ কোথায় মিলবে? ট্যামিফ্লু: শুধুমাত্র সরকারি হাসপাতালে এ ওষুধ বিনামূল্যে দেওয়া হয় ফ্লুভির : হায়দরাবাদের হেটেরো ড্রাগস লিমিটেড এই ওষুধ তৈরি করে। ক্যাপসুল ও সিরাপ হিসেব পাওয়া যায় অ্যান্টিফ্লু : সিপলা-র তৈরি এ ওষুধ ক্যাপসুল হিসাবে পাওয়া যায় পাঁচ থেকে সাত দিন খেতে হবে। সোয়াইন ফ্লু নিয়ে কোন প্রতিষেধক এখনো ভারতে প্রচলিত হয়নি। সূত্র : এই সময় ২০-০২-১৫