বয়স্কদের বাড়িতে যত্নের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। তাই বাড়িতে থাকার ক্ষেত্রেও যে কিছু বিপদ রয়েছে সে সম্পর্কে আপনি ও আপনার প্রিয়জনের সচেতন থাকা এবং সেই মতো প্রস্তুত থাকা জরুরি।

বাড়িতে সাধারণ কিছু নিরাপত্তা :

আপনার প্রবীণ প্রিয়জন যাতে বাড়িতে সুরক্ষিত থাকেন তার জন্য তাঁর ক্ষেত্রে নিম্নলিখিত পরামর্শ অনুগ্রহ করে মেনে চলুন :

তাঁর চিকিৎসার ব্যাপারে সর্তক থাকুন এবং বিপদবান্ধব পদ্ধতি তৈরি করুন

ধূমপানের সময় সর্তক হোন, একলা অথবা বিছানায় শোয়া অবস্থায় ধূমপান করবেন না

শুয়ে বা বসে থাকলে ধীরে ধীরে উঠুন। সময় নিন, বুঝে নিন আপনার ভারসাম্য ঠিক আছে কিনা

নিচু হিলের সঠিক মাপের জুতো পরুন

মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কার্পেট সরিয়ে ফেলুন

মোম পালিশ করে মেঝেকে পিছল করা থেকে বিরত থাকুন

সমস্ত সিঁড়িতে ভালো আলোর ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হোন

ওষুধ সংক্রান্ত নিরাপত্তা :

নতুন ওষুধ নেওয়ার সময় বা চালু ওষুধ নেওয়া চলাকালীন মাঝেমাঝে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের কাছে গিয়ে ওষুধের ব্যাপারে কথা বলুন।

ওষুধে স্পষ্ট ভাবে লেবেল লাগানো আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হোন।

আলোর নীচে গিয়ে ওষুধের লেবেলটি পড়ুন এবং আপনাকে সঠিক ওষুধটি দেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হোন এবং সঠিক মাত্রায় ওষুধ খান।

পুরনো বা ব্যবহৃত ওষুধ ফেলে দিন

অন্যের থেকে প্রেসক্রিপশন ওষুধ ধার করবেন না।

নন-প্রেসক্রিপশন ওষুধ এবং প্রেসক্রিপশন ওষুধ মেশানোর আগে আপনার চিকিৎসক বা ফার্মাসিস্টের সঙ্গে কথা বলুন

সারসংক্ষেপ

অভূতপূর্ব ভাবে বয়স্ক মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। হিসাব করে দেখা গেছে ২০৫০-এর মধ্যে বিশ্বে বয়স্কদের জনসংখ্যা যুবকদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। ভারতেও বয়স্কদের সংখ্যা বেড়ে চলেছে। বয়স্ক মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবারেও তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে।

বার্ধক্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি প্রারম্ভিক অবস্থায় রয়েছে। কিন্তু বয়স্ক মানুষদের চিকিৎসা ও যত্নের বিষয়টি জোরদার হচ্ছে। আমাদের সম্পদ সীমিত। কিন্তু সরকার এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি কাঁধে কাঁধে মিলিয়ে চললে বয়স্কদের সুস্থ রাখার লক্ষ্যে পৌঁছনো যাবে।

বয়স্কদের স্বাস্থ্যরক্ষার ব্যাপারে সচেতনতা তৈরি করতে, তথ্য সরবরাহ করতে এবং সহায়ক পরিষেবার ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ব্যাপারে উন্নত দেশগুলি যে আদর্শ অনুসরণ করে তা থেকে শিক্ষা নেওয়া দরকার।