দেশের শিশু চিকিৎসকদের সর্ব বৃহৎ সংগঠন ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স টিকাকরণের জাতীয় সময় সারণিকে পূর্ণ সমর্থন জানিয়েছে এবং অনুমোদন করেছে। এর পাশাপাশি অতিরিক্ত কয়েকটি ভ্যাকসিনেরও পরার্মশ দিয়েছে। এর মধ্যে রয়েছে হেপাটাইটিস –বি টিকা তিনটি ডোজে (জন্মের সময়ে, এক মাস বয়সে এবং ছ’মাস বয়েসে) এবং এমএমআর (হাম, পাম্পস এবং রুবেলা টিকা) ১৫ থেকে ১৮ মাস বয়সে দেওয়ার সুপারিশ। মনে রাখতে হবে রুবেলা ভাইরাসে আক্রান্ত হলে অসুস্থতা হয়তো হালকা হয়, তবে এর কারণে শিশুর জন্মগত গুরুতর ত্রুটি থেকে যেতে পারে। মা যদি রুবেলা ভাইরাসের থেকে নিরাপদ না হন তবে গর্ভাবস্থার শুরুতেই শিশুর সংক্রমণ হতে পারে। বয়স টীকা জন্মের সময় বিসিজি, ওপিভি-০, হেপাটাইটিস বি-১ ৬ সম্পাহ আইপিভি-১, ডিটিডব্লুপি-১, হেপাটাইটিস বি-২, হিব-১, রোটাভাইরাস ১, পিসিভি ১ ১০ সপ্তাহ ডিটিডব্লুপি-২, আইপিভি-২, হিব-২, রোটাভাইরাস-২, পিসিভি-২ ১৪ সপ্তাহ ডিটিডব্লুপি-৩, আইপিভি-৩, হিব-৩, রোটাভাইরাস-৩, পিসিভি-৩ ৬ মাস ওপিভি -১, হেপাটাইটিস বি -৩ ৯ মাস ওপিভি -২, হাম ১২ মাস হেপাটাইটিস এ-১ ১৫ মাস এমএমআর-১, ভারিসেলা-১, পিসিভি বুসটার ১৬-১৮ মাস ডিটিডব্লুপি বি ১/ডিটিএপি বুসটার-১, আইপিভি বি ১, হিব বুসটার ১ ১৮ মাস হেপাটাইটিস এ-২ দু’বছর টাইফয়েড ১ ৪-৬ বছর ডিটিডব্লুপি বি ২/ডিটিএপি বুসটার-২, ওপিভি ৩, এমএমআর ২, ভারিসেলা ২, টাইফয়েড-২ ১০-১২ বছর টিড্যাপ/টিডি, এইচপিভি (শুধু মেয়েদের জন্য, তিনটি ডোজ জন্মের সময়, ১-২ এবং ৬ মাসের মধ্যে সম্পূর্ণ নাম ১. বিসিজি : ব্যাসিলাস ক্যালমেট জিউরিন ২. ওপিভি: ওরাল পোলিওভাইরাস ভ্যাকসিন ৩. ডিটিডব্লুপি: ডিপথেরিয়া, টিটেনাস, হোল সেল পাটাসিস ৪. ডিটি: ডিপথেরিয়া এবং টিটেনাস টক্সোয়েডস ৫. টিটি: টিটেনাস টক্সোয়েড ৬. হেপ বি : হেপাটাইটিস বি ভ্যাকসিন ৭. এমএমআর : মিসলস (হাম), মাম্পস এবং রুবেলা ভ্যাকসিন ৮. হিব : হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ ‘বি’ ভ্যাকসিন ৯. আইপিভি: ইনঅ্যাকটিভেটেড পোলিওভাইরাস ভ্যাকসিন ১০. টিডি: টিটেনাস, রিডিউজড ডোজ ডিপথেরিয়া টক্সোয়েড ১১. এইচপিভি: হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন ১২. পিসিভি: নিউমোকোক্যাল কনজুগেট ভ্যাকসিন ১৩. টিড্যাপ : টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়া টক্সোয়েডস অ্যান্ড এ সেসুলার পাটাসিস ভ্যাকসিন বিশেষ দ্রষ্টব্য : আইএপির সুপারিশ মতো সম্পূর্ণ সময়সূচি জানতে ক্লিক করুন এখানে