শিশুদের মধ্যে এনএএফএলডি-র লক্ষণ এনএএফএলডি-র ক্ষেত্রে অধিকাংশ সময় শিশুদের কোনও লক্ষণ দেখতে পাওয়া যায় না। আল্ট্রাসাউন্ড এবং রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। শিশুদের এনএএফএলডি প্রতিরোধের উপায় প্রতিরোধের কয়েকটি উপায় হল : শিশুদের জাঙ্ক ফুড (যেমন পটেট চিপস) না খেতে উৎসাহ দেওয়া। যে সব খাদ্যে প্রচুর পরিমাণে চর্বি, নুন এবং কার্বোহাইড্রেট আছে, তা ব্লাড সুগার এবং কোলস্টোরেল মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। এই সব খাদ্য শরীরে অতিরিক্ত পরিমাণে চর্বি জমা করে যার ফলে ওজন বেড়ে যায়। শিশুদের সঠিক সময়ে খাদ্যগ্রহণ এবং পুষ্টিকর খাদ্য খেতে পরামর্শ দেওয়া। টিভি দেখতে দেখতে খেতে নিষেধ করা উচিত। কারণ এ ভাবে বেশি পরিমাণ খাওয়া হয়ে যায়। শিশুদের মিষ্টি জাতীয় খাবার যেমন সফট ড্রিকংস খেতে নিষেধ করতে হবে। এর বদলে ফলের রস বা তেষ্টা পেলে সাদা জল খাওয়া স্বাস্থ্যকর। যে ধরনের খেলাধূলায় বেশি শরীরিক কসরত হবে সেই ধরনের খেলা খেলতে শিশুদের উৎসাহ দেওয়া উচিত। দৌড়-ঝাঁপের খেলায় তাদের শরীরের ওজন কমবে। শিশু স্বাস্থ্য সুরক্ষার অঙ্গ হিসাবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি। সংশ্লিষ্ট সংযোগ Nonalcoholic Fatty Liver Disease in Children: Epidemiology & Risk Factors Video resources from Children's Liver Foundation