ছেলেদের জন্মানোর সময়ে শিশ্নের উপরে একটি ছাল থাকে, তাকে অগ্রত্বক বলে। ওই অগ্রত্বকে শিশ্ন ঢাকা থাকে। সুন্নতে অস্ত্রোপচার দ্বারা ওই অগ্রত্বকটিকে সরিয়ে দেওয়া হয়। শিশ্নটি বাইরে বেরিয়ে যায়।

জন্মের প্রথম ২-৩ সপ্তাহের মধ্যেই সুন্নত করা উচিত; বয়স বাড়লে তা জটিল হয়ে যায়। সাধারণত জন্মের ১০ দিনের মধ্যেই (অনেক সময়েই ৪৮ ঘণ্টার মধ্যে) সুন্নত করা হয়ে থাকে।

নির্দিষ্ট সময়ের আগেই জন্মানো বা অন্যান্য জটিলতা থাকা শিশুদের সাধারণত সুন্নত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেই হয়।

যে শিশুদের শিশ্নতে অস্বাভাবিকতা থাকে তাদের সুন্নত করা হয় না। কারণ অস্বাভাবিকতা দূর করার জন্য অস্ত্রোপচার করা হলে ওই অগ্রত্বক পুনর্গঠনের কাজে লাগে।

সুন্নত হওয়া শিশ্নের যত্ন

যত বার স্নান করানো হবে তত বার জায়গাটা সাবান ও উষ্ণ জলে ধোয়াতে হবে

যত্ন নিয়ে শিশুর দেখভাল করতে হবে কারণ শিশুটির সুন্নতের পরে হালকা অস্বাচ্ছন্দ্য থাকতে পারে

যদি জায়গাটাতে ব্যাণ্ডেজ বাঁধা থাকে তা হলে দরকার পড়লে নতুন ব্যাণ্ডেজ লাগানো উচিত

সাধারণত ৭ থেকে ১০ দিন সময় লাগে জায়গাটা ঠিক হতে। তত দিন পর্যন্ত অগ্রভাগে হলুদ আভা থাকতে পারে। ডাক্তার দেখানো উচিত যদি:

অবিরাম রক্তক্ষরণ হয়

শিশ্নের অগ্রভাগের লাল ভাবটি ৩ দিন পরে খারাপ আকার ধারণ করে

জ্বর থাকে

ঘা-এর সম্ভাবনা দেখা দেয়, যেমন যদি পুঁজ ভরা ফোঁড়া হয়

সুন্নতের ৬-৮ ঘণ্টা পরেও যদি প্রস্রাব স্বাভাবিক না হয়