হাঁপানির টানে যে হেতু শ্বাসনালি সরু হয়ে যায়, বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়, বুকে চাপ ধরে ও কাশি হয়, সঙ্গে অদ্ভুত একটা সোঁ সোঁ আওয়াজ হয়।

সোঁ সোঁ আওয়াজ তীব্র কম্পাঙ্ক যুক্ত একটি আওয়াজ, যেটা বাচ্চার শ্বাস নেওয়ার সময় শোনা যায়।

যদিও সমস্ত হাঁপানির টানেই সোঁ সোঁ আওয়াজ হয় না। অল্প হাঁপানি, বিশেষত কমবয়সি বাচ্চাদের ক্ষেত্রে কেবলমাত্র কাশির সৃষ্টি করতে পারে। বেশি বয়সের বাচ্চাদের যাদের অল্প হাঁপানি আছে, তাদের কাশি হতে পারে শুধুমাত্র ব্যায়াম করলে অথবা ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এলে। আবার, মারাত্মক রকমের হাঁপানি আছে এ রকম বাচ্চাদেরও সোঁ সোঁ আওয়াজ না-ও হতে পারে কারণ শ্বাসনালি দিয়ে বেরোনো বাতাস আওয়াজ করার পক্ষে কম হয়। খুব বাড়াবাড়ি রকম টানের ক্ষেত্রে শ্বাস নেওয়া দৃশ্যতই খুব কষ্টকর হয়ে ওঠে।

সোঁ সোঁ আওয়াজ জোরে হতে থাকে, বাচ্চা খুব তাড়াতাড়ি এবং জোর দিয়ে শ্বাস টানতে থাকে এবং যখন বাচ্চা শ্বাস টানে (প্রশ্বাসের সময়ে), বুকের পাঁজরগুলি যেন বেরিয়ে আসে।

খুব সাঙ্ঘাতিক রকম টানের সময়ে, বাচ্চা শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে এবং সামনের দিকে ঝুঁকে সোজা হয়ে বসে। চামড়া ঘর্মাক্ত হয় এবং পাণ্ডুর বাঁ নীলচে হয়।

যে সব বাচ্চার ঘন ঘন খুব বাড়াবাড়ি রকমের টান হয়, তাদের কখনও কখনও বৃদ্ধি ধীর হয়। কিন্তু সাধারণত বয়ঃপ্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধি অন্যান্য বাচ্চাদের মতনই হয়ে যায়।