শীতকালে চুলের হাজারো সমস্যা দেখা যায়। চুল পড়ে যাওয়ার সমস্যা তো তার মধ্যে সবচেয়ে কমন। আর যে-ক’টা চুল থাকে, সেটাও খুবই অগোছাল এবং বেসামাল অবস্থায় থাকে। জেল্লাদার ভাল চুলের জন্য ঠিকঠাক ডায়েটও খুব জরুরি। এবার দেখে নিই চলো,

আগের রাতে বাদাম ভিজিয়ে রাখতে হবে, রোজ সকালে খালি পেটে সেই বাদাম খেতে হবে। বাদামের তেল চুলে পুষ্টি জোগান দেয়।

রোজ ডায়েটে একটা ভাল তেলালো মাছ রাখতে হবে। মাছের তেল চুলের পক্ষে খুব ভাল। চুলের ঔজ্জ্বল্য ও জেল্লা বাড়ে।

পালং শাক খেতে পারলে সবচেয়ে ভাল।

রোজ সকালে বা বিকেলে এক গেলাস দুধ খেতে হবে। দুধ একটি আদর্শ খাবার। দুধে শরীরের প্রয়োজনীয় সব ভিটামিন ও খনিজ থাকে। তাই দুধ চুলের গ্রোথের জন্য খুব ভাল।

ওট্স খেতে পারি। ওট্সে জ়িঙ্ক, আয়রন তো থাকেই, আর চুলের পুষ্টির জন্য দরকারি ওমেগা-সিক্স ফ্যাটি অ্যাসিডও রয়েছে। তাই ওট্স খাওয়া চুলের জন্য খুবই ভাল।

গাজরও চুলে পুষ্টি জোগায়। গাজরের ভিটামিন এ স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং ক্যারোটিন চুল মজবুত করে ও চুলের গঠন ভাল করে।

কোন খাবার চুলের ক্ষতি করে?

কফি, চিনি আর জাঙ্ক ফুড।

তথ্য সংকলন: বিকাশপিডিয়া টীম, পশ্চিমবঙ্গ