এইডস হল অ্যাকুয়ার্ড ইমিউন ডেফিশিয়েন্সি সিনড্রোম এ- অ্যাকুয়ার্ড অর্থাৎ যা অর্জিত হয়েছে, বংশানুক্রমে বা উত্তরাধিকারসূত্রে সংক্রামিত হয়নি আই- ইমিউন অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা ডি- ডেফিশিয়েন্সি, অর্থাৎ কম, যথেষ্ট নয় এস- সিনড্রোম, বিভিন্ন জটিলতা ও একটি বিশেষ অসুখের লক্ষণ এইচআইভি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে ফেলে আক্রমণ করে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে যাওয়ায় সংক্রামিত ব্যক্তিটি নানান অসুখে আক্রান্ত হন।