উদ্দেশ্য এই প্রকল্পের উদ্দেশ্য হল দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মহিলাদের আত্মনির্ভর হওয়ার মনোভাব জাগিয়ে তোলা। এই প্রকল্পের বৈশিষ্ট্য হল— বার্ষিক ৫ শতাংশ সুদের হারে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান। উপকৃত মহিলাকে এই প্রকল্পে কোনও টাকা বিনিয়োগ করতে হবে না। যোগ্যতা কেন্দ্র ও রাজ্যের বিজ্ঞপ্তি অনুযায়ী যে সব সম্প্রদায়ের মহিলারা ওবিসি পর্যায়ভুক্ত তাঁরাই এই প্রকল্পের সুযোগ পাবেন। প্রকল্পের আওতাভুক্ত হওয়ার জন্য আবেদনকারীর পারিবারিক রোজগার গ্রামীণ এলাকায় বছরে ২০ হাজার টাকার কম এবং শহুরে এলাকায় বছরে ২৭,৫০০ টাকার কম হতে হবে। আর্থিক সহায়তার ধরন এনবিসিএফডিসি ঋণ- ৯৫ শতাংশ এসসিএ-র অবদান- ৫ শতাশ উপকৃতদের অবদান— কিছু নেই। সুদের হার বার্ষিক ৫ শতাংশ ঋণ ফেরতের সময়সীমা প্রকল্পের নিজস্ব ধরনের উপর নির্ভর করছে। তবে ফেরত দেওয়ার সর্বোচ্চ সময়সীমা দশ বছর। সুত্রঃ পোর্টাল কনটেন্ট টিম