সুসংহত শিশু সুরক্ষা প্রকল্প হল কেন্দ্রীয় অনুদানপ্রাপ্ত একটি প্রকল্প যা রাজ্য সরকার ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগে শিশুদের কঠিন পরিস্থিতি এবং বিপজ্জনক অবস্থার হাত থেকে রক্ষা করতে ২০০৯ সালে চালু হয়েছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুর জীবনে একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা এবং কেন্দ্র, রাজ্য ও জেলাস্তরে পেশাদার দক্ষতার বৃদ্ধি ঘটানো। সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের অন্তর্গত জেলা শিশু সুরক্ষা সোসাইটি (DCPS)-কে জেলাস্তরে প্রকল্পটি রূপায়ণ করার জন্য মূল কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। এটি একটি সুষ্ঠ পরিকল্পনা যা বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা শিশুদের জন্য একটি সুসংহত কর্মসূচী পরিকল্পনা করা হয়েছে যার মাধ্যমে প্রতিটি জেলার উন্নয়নসহ বিধিবদ্ধ কাঠামোগুলিকে আরও বেশী সুদৃঢ় করা যাবে। এর ফলে সরাসরি কিশোর ন্যায় বিচার (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন প্রণয়নের ক্ষেত্রটি বিস্তৃত হবে এবং প্রকল্পগুলি রূপায়ণের মাধ্যমে শিশুদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ গড়ে তোলা যাবে। মূল উদ্দেশ্য শিশুর অধিকারকে সুরক্ষিত করতে এবং শিশুর সর্বোত্তম চাহিদাকে প্রাধান্য দেওয়া এই দুটি মূল নীতির ওপর ভিত্তি করে একটি যথাযথ এবং কার্যকরী ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করাই হল সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের মূল উদ্দেশ্য। লক্ষ্য জরুরী পরিষেবাগুলি প্রতিষ্ঠিত করা এবং পরিষেবামুলক কাঠামোগুলিকে শক্তিশালী করে তোলা প্রতিটি স্তরের শিশু সুরক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা তথ্য সম্বলিত শিশু সুরক্ষা পরিষেবা ব্যবস্থা সৃষ্টি করা পারিবারিক এবং সামাজিকন্তরে শিশু সুরক্ষার বিষয়টিকে শক্তিশালী করে তোলা বিভিন্ন দপ্তরগুলির মধ্যে সমন্বয়ের মাধ্যমে শিশুর সুরক্ষা সুনিশ্চিত করা শুর সুরক্ষা বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি করা জরুরী পরিষেবাগুলি প্রতিষ্ঠিত করা এবং পরিষেবামুলক কাঠামোগুলিকে শক্তিশালী করে তোলা প্রতিটি স্তরের শিশু সুরক্ষার সঙ্গে যুক্ত কর্মীদের দক্ষতা বৃদ্ধি করা নির্দেশিত মূল নীতিগুলি পরিবার এবং সমাজের প্রাথমিক দায়িত্ব হল শিশু সুরক্ষা একটি ভালোবাসাযুক্ত পরিবারই হল শিশুর বসবাসের সর্বোত্তম স্থান শিশুর গোপনীয়তা রক্ষা করা বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা শিশুর জন্য বিপজ্জনক পরিস্থিতিকে প্রতিরোধ করা সর্বশেষ পন্থা হিসেবে শিশুকে কোনো আবাসে রাখা পরিবারভিত্তিক অপ্রাতিষ্ঠানিক শিশু সুরক্ষা কর্মসূচীকে প্রাধান্য দেওয়া শিশুকেন্দ্রীক পরিকল্পনা গ্রহণ এবং তার প্রয়োগ নির্দিষ্ট স্থানীয় চাহিদাকে গুরুত্ব দিয়ে শিশুর সুরক্ষা কর্মসূচী গ্রহণ করা সুশাসন, স্বচ্ছতা এবং দায়বদ্ধতা কৃত, কৌশলগত উৎকর্ষতা, সুষ্ঠ আচরণবিধি মূল উপাদান সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের মূল উপাদানগুলি হল : ঝুঁকিপূর্ণ শিশু এবং পরিবারগুলির চাহিদা এবং পরিষেবাগুলি নির্দিষ্ট করা রাজ্য, জেলা, ব্লক এবং গ্রাম প্রতিটি স্তরে শিশু সুরক্ষার কর্মসূচী গ্রহণ করা পরিষেবা প্রদানকারী কাঠামোকে শক্তিশালী করা অপ্রাতিষ্ঠানিক পরিবারভিত্তিক যত্নের কর্মসূচীকে ফলপ্রসু করে তোলা যারা পরিষেবা দিচ্ছেন তাদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি করা শিশু সুরক্ষার সাথে যুক্ত প্রত্যেকটি প্রসাশনিক স্তরের মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে তোলা প্রকল্প রূপায়নে সঠিক পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করা বিভিন্ন ক্ষেত্রে শিশু সুরক্ষার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি সুষ্ঠ সমন্বয় গড়ে তোলা সুবিধা কারা পাবে নিম্নলিখিত ধরনের শিশুরা এই প্রকল্পের সুবিধা পাবে : আইনের সঙ্গে সংঘাতে থাকা শিশু আইনের সংস্পর্শে আসা শিশু (যেমন পাচার হয়ে যাওয়া মেয়ে, শিশু বিবাহের শিকার) পথ শিশু কর্মে নিযুক্ত শিশু তিত শিশু সংঘাত ও বিপর্যয়ে প্রভাবিত শিশু HIV/AIDS আক্রান্ত বা প্রভাবিত শিশুরা মাদকাসক্ত শিশু বিপদগ্রস্ত পরিবারের অন্তর্ভুক্ত শিশু ভিন্নভাবে সক্ষম শিশু অনাথ, পরিত্যক্ত এবং সহায়-সম্বলহীন শিশু নিরুদেশ বা হারিয়ে যাওয়া এবং ফেরত পাওয়া শিশু দুর্যোগ কবলিত শিশু সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের অভ্যন্তরে কোন কোন প্রকল্পের সংযুক্তিকরণ ঘটল বর্তমানে শিশু সুরক্ষার সাথে সম্পর্কিত তিনটি প্রকল্পের সংযুক্তি ঘটেছে : – কিশোর ন্যায় বিচার বিষয়ক কর্মসূচী পথ শিশুদের জন্য চালু থাকা সুসংহত কর্মসূচী দত্তক গ্রহণ প্রক্রিয়া উদ্দেশ্যে শিশু গৃহ আবাস প্রকল্পের সুফল সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের যথাযথ প্রয়োগ করতে পারলে নীচে উল্লেখ করা কিছু সুফল আশা করা যেতে পারে। পারিবারিক এবং সামাজিক স্তরে যথাযথ সচেতনতার দরুণ যে সমস্ত শিশুরা ঝুঁকিপূর্ণ পরিবেশে অবস্থান করছে তারা শিশু সুরক্ষা পরিষেবার সুবিধা পাবে। প্রতিষ্ঠানে থাকা শিশুরা আরো উন্নতমানের যত্ন এবং সুরক্ষা পাবে। ক্রমবর্ধমান সংখ্যক পরিত্যক্ত শিশুরা পরিবারভিত্তিক অপ্রতিষ্ঠানিক সুরক্ষার আওতায় আসবে যেমন দত্তক গ্রহণ, পালিত পরিবারের শিশু (Foster care), সাহায্যপ্রাপ্ত পরিবারভুক্ত শিশু (Sponsorship) শিশুদের বিচার, যত্ন ও সুরক্ষা প্রদানে আইনি পরিকাঠামো কিশোর বিচার (শিশুদের যত্ন ও সুরক্ষা) আইন ২০০০ এবং এর সংশোধন ২০০৬ অনুযায়ী যে যে বিধিসন্মত কাঠামো আছে সেগুলি হল : শিশু কল্যাণ সমিতি (CWC)। কিশোর ন্যায় বিচার পর্ষদ (JB)। কিশোরদের জন্য বিশেষ পুলিশ সেল (SPU)। প্রত্যেকটি জেলাতে অন্তত একটি করে শিশু কল্যাণ সমিতি, কিশোর ন্যায় বিচার পর্ষদ এবং কিশোরদের জন্য বিশেষ পুলিশ কক্ষ থাকবেই অথবা জেলার আয়তন, জনসংখ্যা এবং শিশুদের সংখ্যার ওপর ভিত্তি করে কোনো কোনো জেলাতে একাধিকও থাকতে পারে। সূত্র: পশ্চিমবঙ্গ শিশু বিকাশ দফতর