গত বছরই পেঁয়াজের দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের | দাম পৌঁছেছিল এমনকী ৮০ টাকা কেজিতেও | অনলাইনে ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল পেঁয়াজ | কেনাকাটার উপর ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে বিশেষ উপহার হিসেবেও রাখা হচ্ছিল পেঁয়াজ |

কয়েক বছর আগে এই পেঁয়াজেরই আগুন দামের আঁচ লেগেছিল ভোটের বাজারেও | এমনকী সরকার পরিবর্তনের পেছনেও ছিল পেঁয়াজের হাত | আর সেই পেঁয়াজ বাজারেই এবার ‘উলট পুরাণ

মধ্যপ্রদেশে পেঁয়াজের পাইকারি বাজার নিমুচ মাণ্ডি তে পেঁয়াজের দাম এসে ঠেকেছে ৩০ পয়সা কেজিতে | কয়েক দিন আগেও যে পেঁয়াজের দাম ছিল ১৫-২০ টাকা কেজি‚ অতিরিক্ত ফলনের জেরে সেই পেঁয়াজেরই দাম এসে ঠেকেছে এক্কেবারে তলানিতে |

এমনকী বাজারে এনে বিক্রি করার জন্য প্রয়োজনীয় ট্রান্সপোর্ট খরচও উঠছে না এই অবস্থায় | কৃষকদের মাথায় হাত | বিক্রি করার থেকে বস্তা বস্তা পেঁয়াজ ফেলে দেওয়া এখন তাঁদের কাছে বেশি শ্রেয় | এমন চললে ফের দেনার দায়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে কৃষকদের |

সুত্র: বাংলালাইভ -  <time class="updated entry-date">Apr 15, 2016</time>